বিআরটিসি বাসের ভাড়ায় শিক্ষার্থীদের ছাড় দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সরকার - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

বিআরটিসি বাসের ভাড়ায় শিক্ষার্থীদের ছাড় দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সরকার


এবি সিদ্দীক ভুঁইয়া :বিআরটিসি বাসের ভাড়ায় শিক্ষার্থীদের ছাড় দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগামীকাল (শুক্রবার) ঘোষণা দেবেন।শিক্ষার্থীদের হাফ পাশ (অর্ধেক ভাড়া) দাবি নিয়ে বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) অডিটোরিয়ামে সচিবদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।সভার সূচনা বক্তব্যে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা বাসে হাফ ভাড়া নেওয়ার দাবি জানিয়ে আসছে। তাদের এ দাবিটি আমরা ইতিবাচকভাবে নিচ্ছি।প্রসঙ্গত, গণপরিবহণে হাফ পাশ (অর্ধেক ভাড়া) নিয়ে শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের দ্বন্দ্ব বেড়েই চলছে। প্রতিনিয়ত শিক্ষার্থীদের সঙ্গে বাগবিতণ্ডা এমনকি হাতাহাতির ঘটনাও ঘটছে। এ দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে আসছেন শিক্ষার্থীরা। রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়, ফার্মগেট, রামপুরা, যাত্রাবাড়ীর দনিয়াসহ বেশ কয়েকটি স্থানে সড়ক অবরোধ করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ ছাড়া বেশ কয়েকটি বাসও ভাঙচুর করে শিক্ষার্থীরা।

রাজধানীর সায়েন্সল্যাব, নীলক্ষেত ও চার রাস্তার মোড়ে শিক্ষার্থীরা জড়ো হয়ে ‘হাফ পাশ আমার অধিকার, নয় কোনো আবদার’ এ স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের। ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের এই আন্দোলনে দেখা গেছেন।শিক্ষার্থীরা বলেন, গণপরিবহণে ভাড়া বৃদ্ধির বিষয়টি অযৌক্তিক। সব পরিবহণে শিক্ষার্থীদের জন্য হাফ পাশ ঘোষণা না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

Top