২ হাজার ১৯৫ জন চিকিৎসককে পদোন্নতি দিয়েছে সরকার - Alokitobarta
আজ : সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন এক ঢিলে দুই পাখি শিকারের চেষ্টা ,সারা দেশ,রাজধানীসহ কড়া নজরদারি পুলিশের ‘মড়ার উপর খাঁড়ার ঘা’মূল্যবৃদ্ধির প্রভাব নিত্যপণ্যের বাজারে

২ হাজার ১৯৫ জন চিকিৎসককে পদোন্নতি দিয়েছে সরকার


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :২ হাজার ১৯৫ জন চিকিৎসককে পদোন্নতি দিয়েছে সরকার।স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত তিনটি পৃথক আদেশে তাদের এই পদোন্নতি দেওয়া হয়।এই চিকিৎসকরা ২০০০ সাল থেকে ২০১১ সালের মধ্যে নিয়োগ পেয়েছিলেন। এতদিন ধরে পদোন্নতি বঞ্চিত এসব চিকিৎসকরা এবার পদোন্নতি পেলেন।

পদোন্নতি পাওয়া এসব চিকিৎসকরা ২০০৯ সালের স্কেল অনুযায়ী বেতন পাবেন। এদের মধ্যে নবম গ্রেড থেকে সপ্তম গ্রেডে পদোন্নতি পেয়েছেন ১৯৫৮ জন। এ ছাড়া ১৮৩ জন ষষ্ঠ থেকে পঞ্চম গ্রেড এবং ৫৪ জন পঞ্চম থেকে চতুর্থ গ্রেডে পদোন্নতি পেয়েছেন।প্রজ্ঞাপনে বলা হয়, নিয়ম অনুযায়ী পদোন্নতিপ্রাপ্তরা বকেয়া বেতন পাবেন।

Top