গণপরিবহণে কোন জ্বালানি কী পরিমাণে ব্যবহার হচ্ছে - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

গণপরিবহণে কোন জ্বালানি কী পরিমাণে ব্যবহার হচ্ছে


এবি সিদ্দীক ভুঁইয়া :গণপরিবহণে কোন জ্বালানি কী পরিমাণে ব্যবহার হচ্ছে তার প্রকৃত তথ্য জানতে মন্ত্রণালয়কে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সংসদীয় কমিটি।সোমবার জাতীয় সংসদ ভভনে অনুষ্ঠিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়।কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান এতে সভাপতিত্ব করেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, মো. নুরুল ইসলাম তালুকদার, মো. আসলাম হোসেন সওদাগর, মোছা. খালেদা খানম এবং নার্গিস রহমান বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে আগের সভার কার্যবিবরণী অনুমোদন, সংসদীয় কমিটির সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি, গভীর ও অগভীর সমুদ্রে তেল, গ্যাসসহ খনিজ সম্পদ অনুসন্ধানে সীমাবদ্ধতা এবং তা দূর করা নিয়ে আলোচনা হয়। কমিটি গণপরিবহণে কোন জ্বালানি কী পরিমাণে ব্যবহার হচ্ছে তার প্রকৃত তথ্য উপাত্ত জানার জন্য জরিপ করার জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলেছে। এছাড়াও ২০২৩ সালের মধ্যে নিজস্ব অর্থায়নে মানসম্মত প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম দৃশ্যমান পর্যায়ে নিয়ে আসার সুপারিশ করে।

Top