সেটি পুষিয়ে নিতে কাজের গতি বাড়ানোর নির্দেশ - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

সেটি পুষিয়ে নিতে কাজের গতি বাড়ানোর নির্দেশ


এবি সিদ্দীক ভুঁইয়া:কোভিড মহামারিতে দীর্ঘদিন লকডাউন থাকায় দেশের যে ক্ষতি হয়েছে সেটি পুষিয়ে নিতে কাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার মন্ত্রিপরিষদ বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী।বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি জানান, কোভিড সংক্রমণের দুই বছর হয়ে গেছে; সেজন্য এরইমধ্যে একটা প্রটোকলও ডেভেলপ হয়ে গেছে। সুতরাং সবাইকে আরেকটু গতি বাড়িয়ে কাজ করে উন্নয়নের গতি আগের মতো নিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।মন্ত্রিপরিষদ সচিব বলেন, শুধু উন্নয়ন কার্যক্রম নয় সব ধরনের কাজকর্মের গতি বাড়াতে হবে। যাতে আমাদের প্রবৃদ্ধিসহ সবকিছু যেন কোভিডের আগের অবস্থায় ফিরে যায়।

Top