দেশের স্বাস্থ্য খাতে আরও ২০ হাজার নিয়োগ শিগগিরই দেওয়া হবে - Alokitobarta
আজ : সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ প্রতিবাদ শিরোনামে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি’ তীব্র নিন্দা ও প্রতিবাদ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ...

দেশের স্বাস্থ্য খাতে আরও ২০ হাজার নিয়োগ শিগগিরই দেওয়া হবে


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :দেশের স্বাস্থ্য খাতে আরও ২০ হাজার নিয়োগ শিগগিরই দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ওপরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক।সোমবার দুপুরে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।চিকিৎসক, নার্স, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ও টেকনোলজিস্ট পদে এসব নিয়োগ দেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।তিনি বলেন, স্বাস্থ্যে আমার সময়ে যে নিয়োগ হয়েছে, দেশের ইতিহাসে এত নিয়োগ হয়নি। সবচেয়ে বেশি নার্স, চিকিৎসক আমার সময়ে হয়েছে, সবচেয়ে বেশি পদোন্নতি আমার সময়ে হয়েছে। যদি প্রমাণ চান, তা হলে পরিসংখ্যান দেখুন।

মন্ত্রী বলেন, ১৫ হাজার চিকিৎসক, ২০ হাজার নার্স একবারেই নিয়োগ হয়েছে, এ ইতিহাস স্বাস্থ্য মন্ত্রণালয়ে আর নেই। স্বাস্থ্যে আরও নতুন নিয়োগ আসছে। চার হাজার চিকিৎসক নিয়োগ প্রক্রিয়ায় আছে, নতুন করে আরও আট হাজার নার্স নিয়োগ দেওয়া হবে।

Top