খালেদা জিয়ার চিকিৎসা করতে দিচ্ছে না সরকার - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

খালেদা জিয়ার চিকিৎসা করতে দিচ্ছে না সরকার


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া: জতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম রব বলেছেন, খালেদা জিয়ার চিকিৎসা করতে দিচ্ছে না সরকার। অথচ জেলখানায় ফাঁসির আসামিকে বিয়ে পড়ানো হয়। সরকার খালেদা জিয়ার মুক্তি দিচ্ছে না, সুচিকিৎসা করছে না। ফাজলামির একটা সীমা আছে। আওয়ামী লীগ সারাজীবন ক্ষমতায় থাকতে পারবে না।শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে গণঅনশনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।আ স ম রব বলেন, সরকার আইনের দোহাই দেখাচ্ছে। সরকার চাইলে পারে না- এমন কোনো কাজ নেই। আসলে খালেদা জিয়াকে তারা চিকিৎসা করাবে না। কারণ সরকার খালেদা জিয়াকে ভয় পায়।

সরকারকে হুমকি দিয়ে তিনি বলেন, অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে চিকিৎসার ব্যবস্থা করুন। আর যদি না করেন তাহলে এই সরকারকে চরম মাশুল দিতে হবে।আ স ম রব বলেন, সরকার নির্বাচনের নামে হোলি খেলছে। প্রতিদিন এই প্রহসনের নির্বাচনের রক্ত ঝরাচ্ছেন। দেশবাসী মনে এই সরকারের বিরুদ্ধে বিদ্বেষ ও ক্ষোভ ফুসে উঠেছে। এই সরকার ১৭ কোটি মানুষকে বন্ধক রেখেছেন। মাথা পিছু লক্ষ টাকা ঋণ। দুর্নীতি আর লুটপাট করবেন আপনারা, আর ঋণের বোঝা বহন করবে জনগণ। তা হতে পারে না।দেশের সব দল ও জনগণকে ঐক্যের ডাক দিয়ে জেএসডি সভাপতি বলেন, ‘আসুন- দেশকে মুক্ত করি, গণতন্ত্র মুক্ত করি, জনগণকে ভোটাধিকার ফিরিয়ে দেই।

Top