ওমরাহ করতে পারবেন ১৮-৫০ বছর বয়সী বিদেশিরা - Alokitobarta
আজ : বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
"নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে" কর্ণফুলী টানেল প্রকল্পে আর্থিক অনিয়মের তদন্ত: নজরে সাবেক উপ-প্রকল্প পরি... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে সন্ত্রাস-নাশকতায় কী অর্জন‘লাশের ফাঁদে’ পা দেয়নি সরকার

ওমরাহ করতে পারবেন ১৮-৫০ বছর বয়সী বিদেশিরা


এবি সিদ্দীক ভুঁইয়া :করোনাভাইরাস সম্পর্কিত বিধিনিষেধ শিথিল করে সৌদি আরব সম্প্রতি বিদেশি নাগরিকদের ওমরাহ পালনের অনুমতি দিয়েছে। তবে তা এখনো সব বয়সীদের জন্য উন্মুক্ত নয়। বিদেশিদের মধ্যে যাদের বয়স ১৮ থেকে ৫০ বছরের মধ্যে, কেবল তারাই ওমরাহ পালনে যেতে পারবেন বলে জানিয়েছে সৌদি সরকার। খবর গালফ নিউজের।শুধু বয়সের সীমাবদ্ধতাই নয়, বিদেশি নাগরিকদের ওমরাহ পালনে রয়েছে টিকা সংক্রান্ত বাধ্যবাধকতাও। ওমরাহ পালনে যেতে হলে আগ্রহীদের অবশ্যই সৌদি সরকার অনুমোদিত যেকোনো টিকার পূর্ণ ডোজ নেওয়া থাকতে হবে এবং সেটি প্রমাণে স্বীকৃত টিকাসনদ দেখাতে হবে। এসব তথ্যপ্রমাণ জমা দিয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে ইলেক্ট্রিক এন্ট্রি ভিসা নিতে হবে বিদেশিদের।

মক্কা ও মদিনায় ধর্মীয় আচার পালনে বিদেশিদের অনুমতি প্রক্রিয়ায় সহায়তার জন্য সৌদি সরকার সম্প্রতি ইতমারনা ও তাওয়াক্কালনা নামে দুটি স্বাস্থ্য অ্যাপ চালু করেছে। ওমরাহ পালনে সৌদি নাগরিকদেরও এসব প্রক্রিয়া অনুসরণ করতে হবে।সৌদিতে করোনাভাইরাসের সংক্রমণ কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে গত মাসে মহামারি সংক্রান্ত বিধিনিষেধ শিথিলের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এর মধ্যে মক্কা-মদিনার দুই প্রধান মসজিদে নামাজ আদায়ে সামাজিক দূরত্বের বাধ্যবাধকতা প্রত্যাহার করা হয়েছে। ফলে সেখানে এখন পূর্ণ ধারণক্ষমতায় নামাজ পড়া যাচ্ছে। তবে মুসল্লিদের মাস্ক পরার নিয়ম বহাল রয়েছে।

Top