নবীজির (সা.) শেখানো অশেষ কল্যাণের দোয়া - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রা... নারী কেলেঙ্কারীর ভয়ে শঙ্কিত মুফতি হাবিবুর রহমান মিছবাহ নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যা বস্তাপ্রতি বাড়তি ৬০০ টাকা ,সরকারি দামে মিলছে না সার মধ্যস্থতাকারী নিয়োগের সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের বিকল্প থাকার পরও শিল্পের গ্যাস বিদ্যুতে কেন,শত শত কারখানা বন্ধের উপক্রম বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রিজভী মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণের আভাস ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সামনে রয়েছে বিএনপি,পেছনে আওয়ামী লীগ, প্রশাসন সিন্ডিকেট,নদীপাড়ের মানুষের কাছে এক আতঙ্কের নাম বালুমহাল

নবীজির (সা.) শেখানো অশেষ কল্যাণের দোয়া


এবি সিদ্দীক ভুঁইয়া :নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা নামাজের শেষ বৈঠকে তাশাহহুদ পড়ার পর, চারটি বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে— ১. জাহান্নামের আজাব থেকে, ২. কবরের আজাব থেকে, ৩. জন্ম-মৃত্যুর ফিতনা থেকে এবং ৪. দাজ্জালের ফিতনা থেকে। (মুসলিম ৫৮৮)
কবর ও জাহান্নামের আজাব, জীবন, মৃত্যু ও দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনার দোয়া-

اَللّٰهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَمِنْ عَذَابِ جَهَنَّمَ، وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ، وَمِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيْحِ الدَّجَّالِ

উচ্চারণ: আল্লা-হুম্মা ইন্নি আ‘ঊযু বিকা মিন ‘আযা-বিল ক্বাবরি ওয়া মিন ‘আযা-বি জাহান্নামা, ওয়া মিন ফিতনাতিল মাহ্ইয়া ওয়াল মামা-তি, ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল।

ভাবানুবাদ: হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি কবরের আজাব থেকে, জাহান্নামের আজাব থেকে, জীবন-মৃত্যুর ফিতনা থেকে এবং মাসিহ দাজ্জালের ফিতনার অনিষ্টতা থেকে।

পড়ার সময়
নফল ও সুন্নত নামাজের শেষ বৈঠকে তাশাহুদের পর, দরুদ ও দোয়ায়ে মাসুরার আগে, সময় থাকলে, ইচ্ছা হলে পড়তে পারি। অভিজ্ঞ আলিমরা ফরজ নামাজে অতিরিক্ত দোয়া পড়তে নিরুৎসাহিত করেন।
নবীজি ফরজ নামাজে অতিরিক্ত কিছু পড়েননি বলেই জানি। তার মানে এই নয়, ফরজ নামাজে এই দোয়া পড়া যাবে না।

Top