সাড়ে ১২ হাজার ওষুধের দোকানের লাইসেন্স নেই - Alokitobarta
আজ : সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ প্রতিবাদ শিরোনামে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি’ তীব্র নিন্দা ও প্রতিবাদ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ...

সাড়ে ১২ হাজার ওষুধের দোকানের লাইসেন্স নেই


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ২০২১ সালের আগস্ট পর্যন্ত সময়ে ১২ হাজার ৫৯২টি ওষুধের দোকান শনাক্ত করা হয়েছে, যেগুলোর ড্রাগ লাইসেন্স নেই।বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, লাইসেন্সবিহীন দোকান শনাক্ত ও লাইসেন্স দেওয়া চলমান প্রক্রিয়া। ৫৫ জেলা কার্যালয় ও আট বিভাগীয় কার্যালয়ের মাধ্যমে সারা দেশে ওষুধ প্রশাসনের কর্মকর্তারা নিয়মিত দোকান পরিদর্শন করেন। এক্ষেত্রে লাইসেন্সবিহীন দোকান শনাক্ত হলে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়। লাইসেন্সবিহীন দোকান মালিকদের নির্দিষ্ট ক্রাইটেরিয়া পূরণ করে ড্রাগ লাইসেন্স গ্রহণ করার সুযোগ রয়েছে।গোলাম মোহাম্মদ সিরাজের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, মাদকসেবীদের চিকিৎসা সেবা নিশ্চিতে দেশের প্রতিটি জেলা হাসপাতালে পৃথক ইউনিট চালু করার উদ্যোগ নিয়েছে সরকার।

সব উপজেলায় হবে সাংস্কৃতিক কমপ্লেক্স: দেশের সব উপজেলায় সরকার সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণ করবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। মামুনুর রশিদ কিরণের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। কেএম খালিদ জানান, দেশের সব উপজেলায় গণগ্রন্থাগার ও শিল্পকলা একাডেমির সমন্বয়ে সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে। এ প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) প্রণয়নের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। প্রকল্পটি অনুমোদন হলে পর্যায়ক্রমে সব উপজেলায় সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণ করা হবে।হাজী মো. সেলিমের এ সংক্রান্ত আরেক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, দেশের ৬৪ জেলার ৯৩৬ মাধ্যমিক বিদ্যালয়ে ‘সাংস্কৃতিক চর্চা’ কার্যক্রম চলমান রয়েছে। পর্যায়ক্রমে সব বিদ্যালয়ে তা চালু করা হবে। সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য বেসরকারি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের আবেদনের অনুদান দেওয়া চলমান আছে।

Top