টেলিটক ২১০৪ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়ন করছে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও সিটি নির্বাচনে বিএনপি ভোট বেশি পাওয়া এবং দুর্নীতির বিরুদ্ধে কথা ... বিনয়কাঠিতে জামায়াতে ইসলামীর দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির-২০২৬ অনুষ্ঠিত বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন বরিশাল জেলা কমিটি গঠন কারাগারে হিন্দু বন্দিদের দুর্গাপূজা, প্রতিমা ও উপকরণ দিল কর্তৃপক্ষ হায় সেলুকাস, আমাদের এই বাংলাদেশ পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণতার পথে বাংলাদেশ নীরব কোণঠাসা রাজপথের ত্যাগীরা, অধ্যাদেশ জারি সৌরবিদ্যুতের যন্ত্রাংশ চুরিতে ৩ বছরের কারাদণ্ড, ক্ষতি করলে ৫ বছর ১৩ জেলায় স্থানীয় সরকার বিভাগে নতুন উপপরিচালক নিয়োগ ধর্ম যার যার, পরিচয় আমরা সবাই বাংলাদেশী

টেলিটক ২১০৪ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়ন করছে


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:গ্রামাঞ্চলে নেটওয়ার্ক তৈরি করার জন্য টেলিটক ২১০৪ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়ন করছে। একদিন ঘরে ঘরে টেলিটকের নেটওয়ার্ক পৌঁছানো সম্ভব হবে।শুক্রবার নিজের ফেসবুক টাইমলাইনে এক পোস্টে একথা বলেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।টেলিটকের নেটওয়ার্ক বিষয়ক বেশিরভাগ ম্যাসেজ তার কাছে আসে জানিয়ে ফেসবুকে পোস্টে তিনি লিখেছেন, আমার কাছে যেসব ম্যাসেজ আসে তার শ্রেণিবিন্যাস করে দেখলাম যে বেশিরভাগ হলো টেলিটকের নেটওয়ার্ক বিষয়ক। আমি সবিনয়ে সবার দৃষ্টি আকর্ষণ করছি যে, টেলিটক তার সাধ্যমতো চেষ্টা করছে তার নেটওয়ার্ক বাড়াতে। তবে তাদের সক্ষমতার বিষয়টি বিবেচনা করবেন। তারা এখন হাওর-বাওর-দ্বীপ, পাহাড়, চর ইত্যাদিতে নেটওয়ার্কের কাজ করছে। এর দ্বিতীয় পর্যায়ের কাজ চলছে।

মন্ত্রী লিখেন, প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে টেলিটক ২১০৪ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়ন করছে সেটি গ্রামাঞ্চলে নেটওয়ার্ক তৈরি করার জন্য। আমি পুরো বিষয়টা সম্পর্কে সচেতন। টেলিটকের প্রতি আপনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ। কিন্তু টেলিটক অন্য অপারেটরদের মতো সক্ষমতা রাখে না। আপনার ঘরে নেটওয়ার্ক পৌঁছাতে পারলে আমরা খুশি হব। একদিন সেটি আমরা পারব। তবে রাতারাতি পারব না। আশা করি, বিষয়টি অনুধাবন করবেন। আমাকে ম্যাসেজ দেওয়ার দরকার নেই।

Top