সৌদি আরব, পোল্যান্ড ও ফ্রান্স থেকে প্রায় ৬৮ লাখ ডোজ টিকা উপহার হিসেবে পাচ্ছে বাংলাদেশ - Alokitobarta
আজ : রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন এক ঢিলে দুই পাখি শিকারের চেষ্টা ,সারা দেশ,রাজধানীসহ কড়া নজরদারি পুলিশের ‘মড়ার উপর খাঁড়ার ঘা’মূল্যবৃদ্ধির প্রভাব নিত্যপণ্যের বাজারে শুল্ক না কমিয়ে দাম বৃদ্ধির পথেই হাঁটল সরকার

সৌদি আরব, পোল্যান্ড ও ফ্রান্স থেকে প্রায় ৬৮ লাখ ডোজ টিকা উপহার হিসেবে পাচ্ছে বাংলাদেশ


এবি সিদ্দীক ভূঁইয়া : সৌদি আরব, পোল্যান্ড ও ফ্রান্স থেকে প্রায় ৬৮ লাখ ডোজ টিকা উপহার হিসেবে পাচ্ছে বাংলাদেশ।পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মঙ্গলবার ফ্রান্স থেকে সাংবাদিকদের কাছে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান।ফ্রান্সের প্যারিস থেকে পররাষ্ট্রমন্ত্রী জানান, কিং সালমান রিলিফ ফান্ড থেকে বাংলাদেশ ১৪ লাখ ৯৯ হাজার ২৭০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাবে। রিয়াদ থেকে আমাদের রাষ্ট্রদূত এই খবর দিয়েছেন।পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই সৌদি আরব থেকে টিকা ঢাকায় এসে পৌঁছাবে। অন্যদিকে পোল্যান্ড থেকে আসবে ৩৩ লাখ ডোজ টিকা। বিনামূল্যে পাওয়া এই টিকা এখন পাঠানোর প্রক্রিয়ায় আছে। ইউরোপীয় ইউনিয়নের মাধ্যেমে পোল্যান্ড এই টিকা পাঠাচ্ছে।

অন্যদিকে ফ্রান্সের পক্ষ থেকে বাংলাদেশকে করোনাভাইরাসের ২০ লাখ টিকা উপহার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।মঙ্গলবার ফ্রান্সে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে ফ্রান্সের পক্ষ থেকে বাংলাদেশকে ২০ লাখ টিকা উপহারের ঘোষণা দেওয়া হয়।

Top