কমিউনিটি ক্লিনিকে বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু করছে সরকার - Alokitobarta
আজ : রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন এক ঢিলে দুই পাখি শিকারের চেষ্টা ,সারা দেশ,রাজধানীসহ কড়া নজরদারি পুলিশের ‘মড়ার উপর খাঁড়ার ঘা’মূল্যবৃদ্ধির প্রভাব নিত্যপণ্যের বাজারে শুল্ক না কমিয়ে দাম বৃদ্ধির পথেই হাঁটল সরকার

কমিউনিটি ক্লিনিকে বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু করছে সরকার


আলোকিত বার্তা:করোনা ভাইরাসের সংক্রমণ রোধে তৃণমূল পর্যায়ে কমিউনিটি ক্লিনিকে বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু করছে সরকার। আগামীকাল শনিবার (৬ নভেম্বর) থেকে ১২ নভেম্বরের মধ্যে যে কোনো একদিন করে পর্যায়ক্রমে সারাদেশের ১৩ হাজারেরও বেশি কমিউনিটি ক্লিনিকে টিকাদান কর্মসূচি পরিচালিত হবে।প্রতিটি কমিউনিটি ক্লিনিকে গড়ে ৫০০ জনকে চীনের সিনোফার্মের টিকা দেওয়া হবে। টিকা দেওয়ার আগে সংশ্লিষ্ট এলাকায় প্রচার প্রচারণার মাধ্যমে জনগণকে অবহিত করা হবে। অগ্রাধিকার ভিত্তিতে ১৮ বছরের বেশি বয়সী নিবন্ধনকৃত সবাইকে টিকা দেওয়া হবে। তবে টিকাদানের ক্ষেত্রে নারী ও বয়স্কদের অগ্রাধিকার দেওয়া হবে।

শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) পরিচালক এবং ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এ তথ্য জানান। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে কমিউনিটি ক্লিনিকে বিশেষ টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এ প্রেস ব্রিফিং করা হয়।

Top