শীর্ষ ৫ বিশ্বনেতাকে‘ডিলমেকারস’হিসেবে অভিহিত করেছে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

শীর্ষ ৫ বিশ্বনেতাকে‘ডিলমেকারস’হিসেবে অভিহিত করেছে


এবি সিদ্দীক ভুঁইয়া :স্কটল্যান্ডের গ্লাসগোতে জলবায়ু বিষয়ক কপ-২৬ শীর্ষ সম্মেলনে বসেছেন বিশ্ব নেতারা।এই সম্মেলনের ফলাফলে প্রভাব ফেলবেন-এমন শীর্ষ ৫ বিশ্বনেতাকে‘ডিলমেকারস’হিসেবে অভিহিত করেছে প্রভাবশালী আন্তর্জাতিক ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
শীর্ষ ওই ৫ বিশ্বনেতাদের তালিকায় রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সংবাদমাধ্যমটি তাদের প্রতিবেদনে শেখ হাসিনাকে ‘ঝুঁকিপূর্ণদের কণ্ঠস্বর’হিসেবে উল্লেখ করা হয়েছে।বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলনে যোগদানের লক্ষে গত ৩১ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লাসগো পৌঁছান।বিবিসির প্রতিবেদনে বলা হয়, জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি হুমকির মুখোমুখি হওয়া ৪৮ জাতি সদস্য দেশের গ্রুপ ‘ক্লাইমেট ভালনারেবল ফোরাম-সিভিএফ’ এর পক্ষে কথা বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

বিবিসি তাদের প্রতিবেদনে বলেছে, শেখ হাসিনা একজন অভিজ্ঞ এবং স্পষ্টভাষী রাজনীতিবিদ। যিনি জলবায়ু পরিবর্তনের তরতাজা অভিজ্ঞতা কপ-২৬ সম্মেলনে তুলে ধরেন। শেখ হাসিনা ছাড়াও তালিকায় রয়েছেন চীনের জলবায়ুবিষয়ক বিশেষ দূত শি ঝেংহুয়া, সৌদির আয়মান শাসলি, যুক্তরাজ্যের পরিবেশ প্রতিমন্ত্রী ও ‘কপ-২৬’ সম্মেলনের প্রেসিডেন্ট অলোক শর্মা এবং স্পেনের বাস্তুসংস্থান রূপান্তর মন্ত্রী তেরেসা রিবেরা।

Top