স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি থেকে কেউ প্রার্থী হলে দলীয়ভাবে তাকে বাধা দেওয়া হবে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি থেকে কেউ প্রার্থী হলে দলীয়ভাবে তাকে বাধা দেওয়া হবে


আলোকিত বার্তা:স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি থেকে কেউ প্রার্থী হলে দলীয়ভাবে তাকে বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও শহরের তাঁতীপাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।মির্জা ফখরুল বলেন,স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করাটা সঠিক নয়।তাই বিএনপি এ নির্বাচনে দলীয়ভাবে অংশ নিচ্ছে না।তবে বিএনপি থেকে কেউ স্বতন্ত্র হয়ে অংশ নিলে সেখানে বাধা নেই।

আওয়ামী লীগ সরকারের হাতে নির্বাচনব্যবস্থা পুরোপুরি নষ্ট হয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন,নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার যদি না থাকে, তবে নির্বাচন কমিশন কিছুই করতে পারে না।এ সরকার কারও মতামত গ্রহণ করে না।নিজের মতো করে নির্বাচন করার জন্য তারা সব কিছু সাজিয়ে নেয়।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও তার দলের চেহারা আয়নায় দেখার পরামর্শ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, আপনাদের জনগণের ভাষা বোঝা উচিত।এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীনসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Top