মন্ত্রণালয়ের নথি গায়েব শীর্ষ কর্মকর্তাদের অবহেলাই দায়ী! - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

মন্ত্রণালয়ের নথি গায়েব শীর্ষ কর্মকর্তাদের অবহেলাই দায়ী!


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :স্বাস্থ্য মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ১৭টি নথি গায়েবের ঘটনায় দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের অবহেলাকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। তারা জানান, যে কক্ষ থেকে নথি চুরি হয়েছে সেখানে দুটি গোপন ক্যামেরা থাকলেও দীর্ঘদিন ধরে একটি অকেজো ছিল এবং সেটা নিয়ে কেউ প্রশ্ন তোলেননি। আবার যে কোম্পানি ক্যামেরা বসিয়েছে তারাও জানায়নি। সচিবালয় সূত্রের দাবি, এর আগেও একই শাখা থেকে ফাইল চুরির ঘটনা ঘটেছে। কিন্তু সে ঘটনায় শীর্ষ পর্যায় থেকে প্রয়োজনীয় কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ কারণে নতুন করে ফাইলগুলো চুরি করার সাহস পেয়েছে দুষ্কৃতকারীরা। আর এজন্য মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের অবহেলাই দায়ী।এদিকে নথি চুরির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১২ জনের তালিকা করা হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে রোববার মিন্টু, যোসেফ, বাদল, বারী, ফয়সাল ও আয়শা নামে ছয় কর্মচারীকে সিআইডি জিজ্ঞাসাবাদ করেছে। তারা কি তথ্য দিয়েছে সিআইডি তা প্রকাশ করেনি। সোমবার অতিরিক্ত সচিব (উন্নয়ন) শাহাদাত হোসেনের ব্যক্তিগত কর্মকর্তা ওহিদ খান ও প্রশাসনিক শাখার একজন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে সচিবালয়ের একজন ঊর্র্ধ্বতন কর্মকর্তা যুগান্তরকে বলেন, যে কক্ষ থেকে নথি চুরি হয়েছে, সেটির সঙ্গে লাগোয়া পাশের কক্ষে দুজন যুগ্মসচিব ও একজন অতিরিক্ত সচিব বসেন। তিন ঊর্ধ্বতন স্টাফসহ মোট ১৫ জন সেখানে অফিস করেন। ১৫ জনেরই পৃথক ড্রয়ার রয়েছে। মূলত মন্ত্রণালয়ের বিভাগ দুটি হওয়ার কারণে কক্ষে জায়গা সংকুলান না হওয়ায় এমনটা করা হয়েছে। জায়গা সংকটের ব্যাপারে সংশ্লিষ্টমন্ত্রী নিজেও অবগত আছেন। অথচ একটা কক্ষে ছয়জনের বেশি বসার ব্যবস্থা নেই। এরপরও সেখানে অফিস করে ১৫ জন।
ওই কর্মকর্তা আরও বলেন, কক্ষে একটা ফাইল কেবিনেটের মধ্যে চারটা ড্রয়ার আছে। এসব ড্রয়ার দুই বিভাগের (রিসিভ অ্যান্ড ইস্যু শাখা ও ক্রয় শাখা) স্টাফরা ভাগাভাগি করে ব্যবহার করেন। একইভাবে অন্য কক্ষগুলোতে জায়গা সংকট রয়েছে। এ কারণে নথি গায়েব হওয়া খুব কঠিন নয়। গুরুত্বপূর্ণ ফাইল এমন অরক্ষিত অবস্থায় থাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তারা জানতেন। তাই এভাবে ফাইল গায়েব হওয়ার দায়ও ঊর্ধ্বতন কর্মকর্তাদেরই।

সচিবালয় সূত্র জানায়, এ দপ্তরের কার্যক্রম মনিটরিংয়ের জন্য দুদিকে দুটি সিসি ক্যামেরা আছে। এর মধ্যে একটি পুলিশ বিভাগ দেখভাল করে। আরেকটি সচিবের রুম থেকে নিয়ন্ত্রণ করা হয়। কিন্তু দেড় মাস আগে ওই ক্যামেরার মেয়াদ উত্তীর্ণ হলেও সেটা কেউ জানত না। আবার যে কোম্পানি ক্যামেরা বসিয়েছে তারাও কিছু বলেনি। আর নথির ক্ষেত্রে এ সুযোগটাই বেছে নেওয়া হয়েছে বলে অনেকে মনে করছেন।এ ঘটনা তদন্তে গঠিত কমিটি সম্পর্কে যুগ্মসচিব (চিকিৎসা শিক্ষা) আহসান কবীর যুগান্তরকে বলেন, অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) শাহ্ আলমকে কমিটির প্রধান করা হয়েছে। এ ব্যাপারে তিনিই ভালো বলতে পারবেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শাহ আলমের কাছে জানতে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো সাড়া দেননি।সিআইডি সূত্র জানায়, স্বাস্থ্য শিক্ষা বিভাগের ১৭ নথি গায়েবের ঘটনার ছায়া তদন্তের অংশ হিসাবে রোববার দুপুরে সচিবালয়ে যায় সিআইডির ফরেনসিক বিভাগের একটি দল। জিজ্ঞাসাবাদের জন্য সেখান থেকে ছয়জনকে সিআইডি কার্যালয়ে নিয়ে আসা হয়। সোমবার কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

Top