আজকে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের উন্নয়ন হয়েছে - Alokitobarta
আজ : রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক মামলার বিচারে ২২ ট্রাইব্যুনাল ‘সংখ্যালঘু’ বা ‘সংখ্যাগুরু’ নয়, সবাইকে বাংলাদেশী ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

আজকে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের উন্নয়ন হয়েছে


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের উন্নয়ন হয়েছে। দেশের প্রান্তিক জনগোষ্ঠির মাঝে সরকারি-বেসরকারি সব ধরনের সহায়তা দেওয়ার ক্ষেত্রে আমরা কে কোন দলের, কে কোন মতের, কে কোথায় ভোট দেন- তা কখনো বিবেচনা করা হয় না।শুক্রবার বিকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।মন্ত্রীর ঐচ্ছিক তহবিলের অনুদান, ক্রীড়া সামগ্রী এবং সমাজসেবা অধিদপ্তরের ক্যান্সার ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের অনুদানের চেক ও স্কিম গ্রহীতাদের মাঝে সুদমুক্ত ঋণ বিতরণ অনুষ্ঠান হয়। এতে তথ্যমন্ত্রী ভার্চুয়ালি সংযুক্ত হন।তিনি বলেন, যিনি সত্যিকার অর্থে রোগাক্রান্ত এবং দুস্থ- তাকেই সরকারের সহায়তা দেওয়া হচ্ছে এবং আমার ব্যক্তিগত ঐচ্ছিক তহবিল থেকেও সহায়তা দিয়ে যাচ্ছি। সেটির ক্ষেত্রেও কে কোন দলের তা কখনো দেখিনি। এটিই হচ্ছে আমাদের দলের নীতি। এ সমস্ত কারণে আমাদের দেশের প্রতিটি মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এটি অনেকে স্বীকার করতে চান না। তাই যারা এই ধরনের সহায়তা পাচ্ছেন তাদের অনুরোধ জানাব, আপনারা যে সহায়তা পাচ্ছেন তা যেন সবার মাঝে প্রচার করা হয়।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফতেখার ইউনুসের সভাপতিতে এতে বক্তব্য দেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সদস্য আকতার হোসেন খাঁন, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ, ধর্মবিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার।

ড. হাছান মাহমুদ বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার মানুষের কল্যাণের জন্য নানামুখী পদক্ষেপ নিয়েছেন। সেই পদক্ষেপের আওতায় প্রধানমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে যারা ক্যান্সারসহ নানা জঠিল রোগে আক্রান্ত তাদেরকে সহায়তা প্রদান করে আসছেন। এই ধরনের সহায়তা অতীতে কোনো সরকারের সময় করা হয়নি। এত ব্যাপক সংখ্যক মানুষকে সহায়তা কেউ আগে দেইনি। খেলাধুলার উন্নয়নের জন্যও নানা পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি (প্রধানমন্ত্রী)। মন্ত্রী বলেন, বাংলাদেশের ক্রিকেটে টেস্ট স্ট্যাটাস অর্জন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাত ধরেই এসেছে। তিনি একজন ক্রীড়ামোদি সরকারপ্রধান বিধায় আমাদের যুব ক্রিকেট দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের নারী ফুটবল দল পাকিস্তানসহ আরও অনেককে হারিয়েছে। আমাদের ক্রিকেট দলও পৃথিবীর সমস্ত ক্রিকেট শক্তিকে হারিয়েছে। প্রত্যন্ত অঞ্চলে খেলাধুলার উন্নয়নে প্রতি বছর ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে তথ্যমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে ১০ লাখ টাকার অনুদান, ১০টি ক্লাবকে ক্রীড়া সামগ্রী, সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ৭৯ জনকে সুদমুক্ত ঋণ এবং ২৮ জন ক্যান্সার ও জটিল রোগীকে ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়।

Top