ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে ২ মাসের মধ্যে নিবন্ধন নিতে হবে - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে ২ মাসের মধ্যে নিবন্ধন নিতে হবে


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:আগামী দুই মাসের মধ্যে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে রেজিস্ট্রেশন নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের পর দুপুরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক।এতে তিনি ভার্চুয়ালি অংশ নেন।মন্ত্রিপরিষদ সচিব বলেন, একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বাংলাদেশ ব্যাংকে জমা রেখে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে রেজিস্ট্রেশন নিতে হবে।যদি কোনো প্রতিষ্ঠান গ্রাহকের সঙ্গে প্রতারণা করে তা হলে সেই টাকা থেকে গ্রাহকদের ক্ষতিপূরণ দেওয়া হবে।

Top