করোনাভাইরাসের টিকার জন্য নিবন্ধন করেও যারা এসএমএস পাননি তাদের ধৈর্য ধরতে - Alokitobarta
আজ : বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনাভাইরাসের টিকার জন্য নিবন্ধন করেও যারা এসএমএস পাননি তাদের ধৈর্য ধরতে


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :করোনাভাইরাসের টিকার জন্য নিবন্ধন করেও যারা এসএমএস পাননি তাদের ধৈর্য ধরতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার অনলাইন বুলেটিনে অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, যাদের এখনও এসএমএস আসেনি তাদের অবশ্যই ধৈর্যসহ অপেক্ষা করতে হবে।তিনি বলেন, টিকা নিতে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৫ কোটি ৫২ লাখেরও বেশি মানুষ। তাদের মধ্যে দুই কোটিরও বেশি মানুষ দুই ডোজ টিকা সম্পন্ন করেছেন। তবে যাদের নিবন্ধন হয়েছে, মোবাইল ফোনে এসএমএস এসেছে, যথাসময়ে তারা টিকা গ্রহণ করবেন।

অধ্যাপক নাজমুল ইসলাম আরও বলেন, স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি আমরা যেন টিকাকেন্দ্রগুলোতে অযথা ভিড় না করি। যারা টিকা নিতে যান, তাদের যেন আমরা অসুবিধার কারণ না হই।

Top