শিশুশ্রম নিরসন প্রকল্পের কাজ শুরু হতে যাচ্ছে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

শিশুশ্রম নিরসন প্রকল্পের কাজ শুরু হতে যাচ্ছে


এবি সিদ্দীক ভুঁইয়া: এক লাখ শিশুকে ঝুঁকিপূর্ণ কাজ থেকে সরিয়ে আনতে শিশুশ্রম নিরসন প্রকল্পের কাজ শুরু হতে যাচ্ছে। রোববার (২৪ অক্টোবর) বিকেল ৩টায় সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিশুশ্রম নিরসনে কাজ পাওয়া ১১২টি এনজিও’র সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হবে।শনিবার (২৩ অক্টোবর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো.আকতারুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এনজিওগুলোর সঙ্গে মন্ত্রণালয়ের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

জানা গেছে, শুরু হতে যাওয়া শিশুশ্রম নিরসন প্রকল্পে চতুর্থ পর্যায়ে ২৮৪ কোটি টাকা ব্যয়ে এক লাখ শিশুকে ঝুঁকিপূর্ণ কাজ থেকে সরিয়ে আনা হবে। এক বছর মেয়াদি প্রকল্পে শিশুশ্রমে নিয়োজিত এক লাখ শিশুকে অনানুষ্ঠানিক শিক্ষা ও কর্মমুখী শিক্ষা দেওয়া হবে।

Top