দেশে করোনার সংক্রমণ কমে এসেছে - Alokitobarta
আজ : রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন এক ঢিলে দুই পাখি শিকারের চেষ্টা ,সারা দেশ,রাজধানীসহ কড়া নজরদারি পুলিশের ‘মড়ার উপর খাঁড়ার ঘা’মূল্যবৃদ্ধির প্রভাব নিত্যপণ্যের বাজারে শুল্ক না কমিয়ে দাম বৃদ্ধির পথেই হাঁটল সরকার

দেশে করোনার সংক্রমণ কমে এসেছে


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:দেশে করোনার সংক্রমণ কমে এসেছে। ফলে কমছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা।২৪ ঘণ্টায় সারাদেশে প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন মাত্র চার জন। আশার খবর হচ্ছে ২৪ ঘণ্টায় দেশের ৮ বিভাগের মধ্যে পাঁচ বিভাগে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়নি।শুক্রবার (২২ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ২৩২ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৭ হাজার ১৩৯ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ৮০৫ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় মৃত চার জনের মধ্যে ঢাকা বিভাগে ২ জন, চট্টগ্রাম বিভাগে একজন, বরিশাল বিভাগে একজন। ফলে রাজশাহী, খুলনা, সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগে কেউ মারা যায়নি। মৃত চারজনই সরকারি হাসপাতালে মারা যান।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন এবং ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন রয়েছেন। মৃতদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী।

Top