যাদের স্বার্থে আঘাত লাগে, তারা হয়ত এমন অঘটন ঘটাতে পারে - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

যাদের স্বার্থে আঘাত লাগে, তারা হয়ত এমন অঘটন ঘটাতে পারে


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, প্রত্যাবাসন ঠেকাতেই রোহিঙ্গা ক্যাম্পে পরিকল্পিতভাবে বিভিন্ন অঘটন ঘটানো হচ্ছে। রোহিঙ্গাদের প্রত্যাবাসন যারা চায় না, যাদের স্বার্থে আঘাত লাগে, তারা হয়ত এমন অঘটন ঘটাতে পারে বলে জানিয়েছেন মন্ত্রী। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে সাতজন নিহতের বিষয়ে এ মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী।সিলেটে এক সভায় শুক্রবার দুপুরে তিনি একথা বলেন। তবে রোহিঙ্গা ক্যাম্পের এই ঘটনার বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানেন না জানিয়ে মন্ত্রী বলেন, আমরা পুরো বিষয়টা খোঁজখবর নিচ্ছি। তিনি আরও বলেন, রোহিঙ্গা ক্যাম্পে ও বাইরে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে গতকালই বৈঠক হয়েছে। এর পরপর এমন ঘটনা সত্যি আতঙ্কের বিষয়। রোহিঙ্গা ক্যাম্প ঘিরে মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধে প্রয়োজনে মিয়ানমার সীমান্তে গুলি চালানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে আবারও জানালেন পররাষ্ট্রমন্ত্রী।

দুইদিনের সফরে শুক্রবার সকালে সিলেট যান মন্ত্রী। সেখানে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ ও জালালাবাদ অ্যাসোসিয়েশনের আয়োজনে উচ্চ রক্তচাপ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত জনসচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।এদিকে, গত মঙ্গলবার ভারত তিস্তা ব্যারেজের গাজলডোবা অংশের সবগুলো গেট খুলে দেয়। বাংলাদেশকে কিছু না জানিয়েই গেটগুলো খুলে দেওয়ায় আকস্মিক ভয়াবহ বন্যার কবলে পড়ে দেশের উত্তরাঞ্চল। ক্ষতি হয়েছে ব্যাপক। তিস্তার পানি এভাবে হুট করে বাংলাদেশে ছেড়ে দেওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, আজকে আমাদের স্বরাষ্ট্রসচিব ভারতীয় হাইকমিশনের সঙ্গে আলাপ করবেন। একাধিক ইস্যু আছে, সেইসব নিয়ে। পানির বিষয়টি আগে আমাদেরকে জানিয়েছিল কিনা, আমি জানি না। তবে এগুলো একাধিক বিষয় নিয়ে আলাপ হবে। আমাদের দুই দেশের মধ্যে রাজনৈতিক, সরকারি সম্পর্ক খুবই দৃঢ়। কিন্তু বিভিন্ন গোষ্ঠী বা ব্যক্তি বিশেষের কারণে অনেক সময় ঝামেলা হয়। আমরা এ নিয়ে আলোচনা করব (ভারতের সঙ্গে)।

Top