দেশীয় উদ্যোক্তাদের জন্য বিদেশে বিনিয়োগের পথ সুগম করার উদ্যোগ নেওয়া হচ্ছে - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

দেশীয় উদ্যোক্তাদের জন্য বিদেশে বিনিয়োগের পথ সুগম করার উদ্যোগ নেওয়া হচ্ছে


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক:দেশীয় উদ্যোক্তাদের জন্য বিদেশে বিনিয়োগের পথ সুগম করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেছেন,আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি,বিদেশেও আমরাও বিনিয়োগ করতে পারি।আমাদের ব্যবসায়ীরাও বিনিয়োগ করতে পারেন, বেসরকারি খাতও বিনিয়োগ করতে পারে।আমি ভবিষ্যতে সেই সুযোগটাও সৃষ্টি করব।তার জন্য আমরা প্রস্ততি নিচ্ছি।বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এ পর্যন্ত ১৭টি কোম্পানি বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে বিদেশে বিনিয়োগ করছে। এসব কোম্পানির বিনিয়োগ প্রায় ৫১১ কোটি টাকা।
বিদেশে বিনিয়োগ সহজ করতে এরইমধ্যে একটি নীতিমালার খসড়া তৈরি করেছে সরকার। সব পক্ষের মতামত নিয়ে তা চূড়ান্ত করার কথা।
এ বিষয়ে প্রধানমন্ত্রী আজ বলেন, আমাদের দেশে যেমন বিদেশি বিনিয়োগ হচ্ছে, আমরাও অন্য দেশে বিনিয়োগ করতে পারি। কারণ আমরা তো উন্নয়নশীল দেশ হয়ে গেছি। কাজেই আমাদের শিল্প উদ্যোক্তারা নিজের দেশে না, বিদেশে বিনিয়োগ করেও সেই পণ্য সেখানে বাজারজাত করবেন। সেই ব্যবস্থাটা আমরা করে দেব।

Top