দেশে করোনাভাইরাস সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

দেশে করোনাভাইরাস সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে


আলোকিত বার্তা:দেশে করোনাভাইরাস সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে।তাই সবাইকেই সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক(ডিজি)অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।বুধবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত প্রথম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা(ইউএইচএফপিও)সম্মেলনে তিনি এ আহ্বান জানান।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।আরও উপস্থিত ছিলেনস্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব মো.লোকমান হোসেন মিয়া,বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের(বিএমএ)সভাপতি ডা.মোস্তফা জালাল মহিউদ্দিন,মহাসচিব ডা.এহতেশামুল হক চৌধুরী প্রমুখ।হেলথ ডিজি বলেন,আমরা দেখেছি যে গত কিছুদিনে করোনা সংক্রমণ একেবারেই কমে গিয়েছিল। কিন্তু এখন আবার সংক্রমণের হার বাড়ছে,আমাদের সাবধান হওয়ার এটিই সময়।সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে।

তিনি বলেন,করোনার প্রথম ঢেউয়ে ইউএইচএফপিওরা খুবই বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করেছে।তারা খুবই দক্ষতার সঙ্গে কাজ করেছে।যার ফলে দ্বিতীয় ঢেউয়ে তাদের মাধ্যমে সারা দেশেই করোনার চিকিৎসা দিয়েছি।এক্ষেত্রে প্রশাসন,জনপ্রতিনিধিরা আমাদের সহযোগিতা দিয়েছেন।হেলথ ডিজি আরও বলেন, আমাকে এমন একটা সময়ে এই দায়িত্বে নিয়ে আসা হয়েছে,আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমি যথাযথভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করছি।সুযোগ পেলেই সারা দেশে চষে বেড়িয়েছি।

Top