টিকা নিতে নিবন্ধনের জন্য বয়সসীমা কমিয়ে ১৮ বছর নির্ধারণ করা হয়েছে - Alokitobarta
আজ : সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন এক ঢিলে দুই পাখি শিকারের চেষ্টা ,সারা দেশ,রাজধানীসহ কড়া নজরদারি পুলিশের ‘মড়ার উপর খাঁড়ার ঘা’মূল্যবৃদ্ধির প্রভাব নিত্যপণ্যের বাজারে

টিকা নিতে নিবন্ধনের জন্য বয়সসীমা কমিয়ে ১৮ বছর নির্ধারণ করা হয়েছে


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:দেশে করোনাভাইরাসের টিকা নিতে নিবন্ধনের জন্য বয়সসীমা কমিয়ে ১৮ বছর নির্ধারণ করা হয়েছে। এখন থেকে আঠারোর্ধ্ব যে কেউ সুরক্ষা ওয়েবসাইট এবং অ্যাপে নিবন্ধন করে টিকা নিতে পারবেন।মঙ্গলবার সন্ধ্যা থেকে নিবন্ধন পোর্টালে নতুন বয়সসীমা সংযুক্ত করা হয় বলে স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও টিকা কর্মসূচির পরিচালক ডা.শামসুল হক বলেন,যাদের বয়স ১৮ বা এর বেশি হয়েছে গতকাল সন্ধ্যা থেকেই সুরক্ষা ওয়েবসাইটে তাদের নিবন্ধন কার্যক্রম চালু হয়েছে।এখন থেকে ১৮ বছরের যে কেউ নিবন্ধন করে করোনার টিকা নিতে পারবেন।

এদিকে দেশে করোনাভাইরাসের আরও ২০ লাখ ডোজ টিকা এসেছে।সোমবার রাতে সিনোফার্মের ১০ লাখ ডোজ ও অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ টিকার চালান ঢাকায় পৌঁছায়।আগামী বৃহস্পতিবার রাত ১১টায় সিনোফার্মের আরও ৫৫ লাখ ডোজ টিকা দেশে আসার কথা রয়েছে।

Top