রংপুরের পীরগঞ্জে হামলায় ক্ষতিগ্রস্ত সনাতন ধর্মাবলম্বীদের মানবিক সহায়তা - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

রংপুরের পীরগঞ্জে হামলায় ক্ষতিগ্রস্ত সনাতন ধর্মাবলম্বীদের মানবিক সহায়তা


আলোকিত বার্তা:রংপুরের পীরগঞ্জে হামলায় ক্ষতিগ্রস্ত সনাতন ধর্মাবলম্বীদের মানবিক সহায়তা দিতে ১০০ বান্ডিল ঢেউটিন এবং গৃহনির্মাণ বাবদ তিন লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।এছাড়াও শুকনো ও অন্যান্য খাবারের ২০০ প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে সোমবার এ বরাদ্দ দেয়া হয় বলে মঙ্গলবার (১৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গত রোববার রাতে রংপুরের পীরগঞ্জে অন্তত ৩টি গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের ঘর-বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,প্রতিটি প্যাকেটে ১০ কেজি মিনিকেট চাল, ১ কেজি দেশি মসুরের ডাল,১ কেজি আয়োডিনযুক্ত লবণ,১ লিটার সয়াবিন তেল,১ কেজি চিনি,১০০ গ্রাম মরিচের গুঁড়া,২০০ গ্রাম হলুদের গুঁড়া এবং ১০০ গ্রাম ধনিয়া গুঁড়াসহ মোট আটটি আইটেম রয়েছে। প্রতি প্যাকেট খাবারে চার সদস্যের পরিবারের প্রায় এক সপ্তাহ চলে যাবে বলে আশা করা হচ্ছে।মঞ্জুরিকৃত ঢেউটিন, নগদ অর্থ এবং অন্যান্য খাবার সংশ্লিষ্ট সংসদ সদস্যের সঙ্গে পরামর্শ করে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Top