ঘাতক ট্রাক কেড়ে নিলো সাংবাদিক জনির প্রাণ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

ঘাতক ট্রাক কেড়ে নিলো সাংবাদিক জনির প্রাণ


ফিরোজ শাঁইঃ- নিজস্ব প্রতিনিধিঃফতুল্লায় সিমেন্টবাহী একটি ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন সাংবাদিক সফিকুল ইসলাম জনি (৩৩)।সোমবার (১৮ অক্টোবর) রাত সাড়ে এগারোটায় ফতুল্লার পঞ্চবটি এলাকায় ঘাতক ট্রাকটি জনিকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীর একটি হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।পরিবারের বরাত দিয়ে সি এনএন বাংলা টিভির ফতুল্লা প্রতিনিধি সাংবাদিক রাসেল আহমেদ জানায়, মোটরসাইকেলে রাতে বাসায় ফেরার পথে ফতুল্লার পঞ্চবটি বিসিকের নতুন সড়ক এলাকায় জনিকে চাপা দেয় ট্রাকটি। প্রথমে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ও পরে রাজধানীর পঙ্গু হাসপাতালে নেয়া হয়। সেখানে আইসিইউ না থাকায় একটি বেসরকারী হাসপাতালে নেয়ার পথেই সে মারা যায়।

সফিকুল ইসলাম জনি রেডিও এফএম নারায়ণগঞ্জ নামের একটি রেডিও স্টেশনের প্রতিষ্ঠাতা এবং চ্যানেল এস টিভির ফতুল্লা প্রতিনিধি ছিলেন সে ইসদাইর গাবতলী খানকা এলাকার আমির হোসেনের পুত্র।ব্যক্তিগত জীবনে জনি একটি পুত্র সন্তানের জনক।জনির পরিবারের সদস্যরা জানায়, আজ মঙ্গলবার সকাল ১১ টায় তার নামাজে জানাজায় স্থানীয় মসজিদে অনুষ্ঠিত হইছে।

Top