অপার সম্ভাবনার অপ্রতিরোধ্য অগ্রগতি সারাবিশ্বে তুলে ধরতে হবে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

অপার সম্ভাবনার অপ্রতিরোধ্য অগ্রগতি সারাবিশ্বে তুলে ধরতে হবে


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতির মুক্তিসংগ্রামের গৌরবময় ইতিহাস এবং অপার সম্ভাবনার অপ্রতিরোধ্য অগ্রগতি সারাবিশ্বে তুলে ধরতে হবে।তিনি রোববার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর ভবনে ‘বাংলাদেশ ১৯৭১: শোক ও সকাল’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনকালে এসব কথা বলেন।স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে মুক্তিযুদ্ধ জাদুঘর এবং আলিয়ঁস ফ্রঁসেসের যৌথ উদ্যোগে বিশ্ববিখ্যাত ফরাসি আলোকচিত্রী মার্ক রিবুর ১৯৭১ সালে তোলা বাছাই করা ৫০টি আলোকচিত্র নিয়ে মাসব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, বাঙালির সুদীর্ঘ মুক্তিসংগ্রাম এবং গৌরবময় মুক্তিযুদ্ধের অপ্রকাশিত আলোকচিত্র খুঁজে বের করে আমাদের নতুন প্রজন্ম এবং বিশ্ববাসীকে জানাতে হবে। তিনি এই প্রদর্শনী আয়োজনের জন্য মুক্তিযুদ্ধ জাদুঘর এবং আলিয়ঁস ফ্রঁসেস কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

মার্ক রিবুর দুর্লভ এই আলোকচিত্রগুলো সংগ্রহে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পৃক্ততার কথা উল্লেখ করে ড. মোমেন বলেন, বিভিন্ন দেশে অনুসন্ধান করে আমাদের মুক্তিসংগ্রাম তথা মুক্তিযুদ্ধের অপ্রকাশিত ও দুর্লভ আরও আলোকচিত্র ও ভিডিওচিত্র খুঁজে পাওয়া যাবে। এক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বাত্মক প্রচেষ্টা ও সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন। বিশ্বশান্তি এবং শোষিত ও নিপীড়িত মানুষের পক্ষে বঙ্গবন্ধুর আজীবন সংগ্রামের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মুজিববর্ষ উপলক্ষ্যে বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে স্থাপিত মুজিব কর্নারের মাধ্যমে বঙ্গবন্ধুর জীবনাদর্শ সারাবিশ্বের মানুষ আরও ভালোভাবে জানতে পারবে।

Top