সড়ক দুর্ঘটনায় চলতি বছরের ৯ মাসে পুলিশের ৪৬ সদস্য প্রাণ হারিয়েছেন - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

সড়ক দুর্ঘটনায় চলতি বছরের ৯ মাসে পুলিশের ৪৬ সদস্য প্রাণ হারিয়েছেন


এবি সিদ্দীক ভুঁইয়া :সড়ক দুর্ঘটনায় চলতি বছরের ৯ মাসে (জানুয়ারি থেকে সেপ্টেম্বর) পুলিশের ৪৬ সদস্য প্রাণ হারিয়েছেন। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৬১ সদস্য নিহত হয়েছেন।শনিবার রোড সেফটি ফাউন্ডেশন এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, গত বছরের একই সময়ে নিহতের সংখ্যা ৫২ শতাংশ বেশি। গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে সড়ক দুর্ঘটনার এ তথ্য নিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। সংগঠনটি আরও জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টম্বর পর্যন্ত নয় মাসে আইনশৃঙ্খলা বাহিনীর এসব সদস্য সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তাদের মধ্যে- পুলিশ বাহিনীর ৪৬ জন, সেনা বাহিনীর ৪ জন, নৌ-বাহিনীর ১ জন, র‌্যাবের ৩ জন, বিজিবির ২ জন, এনএসআই’র ১ জন, এপিবিএনের ১ জন এবং আনসার ব্যাটালিয়নে ৪ জন সদস্য রয়েছেন।

পুলিশের নিহত ৬১জনের মধ্যে ২৮জনই ট্রাকের ধাক্কা বা চাপায় মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন। মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের ৪ জন এবং পথচারী হিসেবে হাঁটার সময় ও সড়কে দায়িত্ব পালনকালে যানবাহনের ধাক্কায় ৬ জন নিহত হয়েছেন।রোড সেফটি ফাউন্ডেশন জানিয়েছে মূলত ৬টি কারণে এসব দুর্ঘটনা ঘটে। সেগুলোর মধ্যে রয়েছে- দেশে সড়ক পরিবহণ আইন কার্যকর না থাকা, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঠিকভাবে ট্রাফিক আইন মেনে না চলা ও মোটরসাইকেল চালানোর সময় পুলিশ বাহিনীর অনেক সদস্যের হেলমেট পরিধান না করা। আরও রয়েছে- বিশ্রামহীনভাবে ড্রাইভিংয়ের কারণে ট্রাক ও কাভার্ডভ্যান চালকদের মানসিক অসুস্থতা ও বেপরোয়া মনোভাব, সড়কে কাগজপত্র যাচাই ও মামলায় দেওয়ায় পুলিশের ওপর চালকদের মনে বিরক্তিভাব তৈরি হওয়া এবং সড়কের যানজট।

Top