ইসলাম ধর্মে সব ধর্মের স্বাধীনতার কথা বলা হয়েছে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

ইসলাম ধর্মে সব ধর্মের স্বাধীনতার কথা বলা হয়েছে


আলোকিত বার্তা:প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইসলাম ধর্মে সব ধর্মের স্বাধীনতার কথা বলা হয়েছে। আমাদের সূরা কাফিরুনে স্পষ্ট বলা আছে, লাকুম দ্বীনুকুম ওয়ালিয়া দ্বীন অর্থাৎ যার যার ধর্ম তার তার কাছে। অর্থাৎ ধর্ম পালনে যেন স্বাধীনতা থাকে।বৃহস্পতিবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটি আয়োজিত শারদীয় দুর্গাপূজার মহানবমীর অনুষ্ঠানে তিনি এ কথা জানান। গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী।তিনি বলেন, আমাদের নবী করিম হজরত মুহাম্মদ (সা.) সেটাই বিশ্বাস করতেন। সকল ধর্মাবলম্বী মানুষ তাদের নিজ ধর্ম পালন করবেন। কিছু লোক ধর্মান্ধতায় ভোগে। তারা সবসময়ই একটা সাম্প্রদায়িক দ্বন্দ্বের সৃষ্টি করতে চায়। এটা শুধু আমাদের দেশে মুসলমান হিসেবে না, এটা সব ধর্মেই ধর্মান্ধ শেণিটা আছে। তারা সবসময় গোলমাল বা একটা কিছু করতে চেষ্টা করতে থাকে। সেক্ষেত্রে আমরা সকলে এক হয়ে যদি চলি তাহলে তারা এ ক্ষতি করতে পারবে না।

যে ঘটনা ঘটেছে সে ঘটনায় আমরা ব্যবস্থা নিচ্ছি, আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলাম। এ ব্যাপারে যথযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে। যেখানে যেখানে এধরনের ঘটনা ঘটাবে সেখানেই তাদেরকে খুঁজে বের করা হবে। আমরা অতীতেও করেছি এবং আমরা সেটা করতেও পারব। যথাযথ শাস্তি তাদের দিতে হবে। এমন শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে এমন করতে কেউ সাহস না পায়।

Top