প্রতিমুহূর্তে দুঃস্বপ্ন দেখছেন এই বুঝি বিএনপি এলো,আপনাদের ক্ষমতা গেলো - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

প্রতিমুহূর্তে দুঃস্বপ্ন দেখছেন এই বুঝি বিএনপি এলো,আপনাদের ক্ষমতা গেলো


আলোকিত বার্তা:আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,গতকাল(মঙ্গলবার)ওবায়দুল সাহেব আমার নাম ধরেই বলেছেন‑আমি নাকি রঙিন স্বপ্ন দেখছি।আর আপনারা কী দেখছেন? আপনারা দেখছেন দুঃস্বপ্ন।প্রতিমুহূর্তে দুঃস্বপ্ন দেখছেন এই বুঝি বিএনপি এলো,আপনাদের ক্ষমতা গেলো।

বুধবার বিএনপির সাবেক ভাইস-চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আফসার আহমদ সিদ্দিকীর ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাকক্ষে আয়োজিত দোয়া ও আলোচনাসভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।তিনি আরও বলেন, আওয়ামী লীগ বারবার চিৎকার করে বলে ‑ আমরা উন্নয়ন করছি, মেগা উন্নয়ন হচ্ছে। যখন পদ্মা সেতু-মেট্রো রেল উদ্বোধন হবে তখন বিএনপি চোখে সর্ষেফুল দেখবে। কিন্তু বিএনপি না, সর্ষেফুল আপনারা দেখবেন। এই কাজগুলো করছেন নিজেদের পকেট ভারি করার জন্য।আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ‑ বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ডা. এ.জেড.এম. জাহিদ হোসেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহসানুল হক মিলন প্রমুখ।

Top