সরকারি কর্মচারীরা দেশ ও জনগণের সেবক - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

সরকারি কর্মচারীরা দেশ ও জনগণের সেবক


আজাদ হোসেন কালাম মোল্লা:জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন,সরকারি কর্মচারীরা দেশ ও জনগণের সেবক। তাই সরকারি কর্মচারীদের জনগণকে সবসময় হাসিমুখে সেবা দিতে হবে।বুধবার সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, জনগণ সরকারের কাছে হয়রানি মুক্ত এবং মানসম্পন্ন সেবা প্রত্যাশা করে। জনগণকে যথাযথ সেবা প্রদান করার জন্যই সরকারি কর্মচারীরা নিয়োজিত। তাই, জনগণ যেন সেবা নিতে এসে কোনো ধরনের কষ্ট না পান, সেজন্য তাদেরকে হাসিমুখে সেবা দিতে হবে।

বাংলাদেশ সিভিল সার্ভিস বুনিয়াদি প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের সঙ্গে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর মো. মঞ্জুর হোসেন অনুষ্ঠান সঞ্চালনা করেন।ফরহাদ হোসেন বলেন, আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন, উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছি। এই লক্ষ্য অর্জনে সরকারি কর্মচারীদের দেশপ্রেম ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

Top