৫ কোটি ৩৬ লাখ টিকা দেওয়া হয়েছে - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

৫ কোটি ৩৬ লাখ টিকা দেওয়া হয়েছে


আলোকিত বার্তা:দেশে ৫ কোটি ৩৬ লাখ ২৪ হাজার ৫৩৮ ডোজ করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে। মজুত আছে এক কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৮৮২ ডোজ। এ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে টিকা এসেছে ৬ কোটি ৮৫ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ।বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরা হয়েছে।এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩ কোটি ৫৮ লাখ ২৯ হাজার ৪১৮ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৭৭ লাখ ৯৫ হাজার ১২০ জন।এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, বৃহস্পতিবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ১৭ হাজার ৫৫২ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৫ হাজার ২৯৪ জনকে।গতকাল ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ১২ হাজার ৫৮২ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১২০ জনকে।মডার্নার টিকা বৃহস্পতিবার প্রথম ডোজ নিয়েছেন ২ হাজার ৩৮৪ জন এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১ হাজার ৪৮১ জনকে।এছাড়া এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৫ কোটি ২৪ লাখ ১৭ হাজার ৬৭৪ জন।

Top