অনলাইন পোর্টাল নতুনভাবে আত্মপ্রকাশ করার আগেই রেজিস্ট্রেশন করতে হবে - Alokitobarta
আজ : বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নাব্যতা সংকটে শিমুলিয়া ঘাটের পর্যটন ব্যবসায় ধস, বিপাকে শত শত পরিবার এক বছরে দুই বার বদলি! বিআরটিসির সৎ কর্মকর্তাকে নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে একটি চক্র রাষ্ট্রপতির মন্তব্যে হেফাজতের তীব্র প্রতিবাদ সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান পূজা ও সরকারি ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের লম্বা ছুটিতে বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০ স্বৈরাচার ফেরার পথ খুলে দেওয়া হবে শহীদদের সঙ্গে গাদ্দারি ইশরাকের নাটকীয় পদত্যাগ,রাতে গুজব দাবি, দিনে সত্যতা স্বীকার প্রতিমন্ত্রীর জুলাই সনদ বাস্তবায়নে জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়

অনলাইন পোর্টাল নতুনভাবে আত্মপ্রকাশ করার আগেই রেজিস্ট্রেশন করতে হবে


আলোকিত বার্তা:তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, আগামী বছর থেকে অনলাইন পোর্টাল নতুনভাবে আত্মপ্রকাশ করার আগেই রেজিস্ট্রেশন করতে হবে।বুধবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সঙ্গে সংলাপে এ কথা বলেন তিনি।তথ্যমন্ত্রী বলেন, ব্যাঙের ছাতার মতো আইপি টিভির রেজিস্ট্রেশন দেওয়া হবে না। তবে সম্প্রচার নীতিমালা অনুযায়ী আইপিটিভি কোনো সংবাদ প্রচার করতে পারবে না।হাছান মাহমুদ বলেন, পত্রিকার সার্কুলেশনেও শৃঙ্খলা আনা হবে। সার্কুলেশন যা তার থেকে অনেকে বেশি বলেন, এটি যাতে না হয়।

তিনি আরও বলেন, গণমাধ্যমকর্মী আইনটি এখন আইন মন্ত্রণালয়ে রয়েছে। শিগগিরই এই আইন মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনের জন্য পাঠানো হবে। এই আইনটি হলে ইলেকট্রনিক মিডিয়ায় শৃঙ্খলা ফিরবে।

Top