নির্বাচনকালীন সরকারব্যবস্থায় পরিবর্তন আনা দরকার - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

নির্বাচনকালীন সরকারব্যবস্থায় পরিবর্তন আনা দরকার


আলোকিত বার্তা:প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠন একটি ধোঁকা দেওয়ার প্রক্রিয়া বলে মন্তব্য করেছেন কয়েকজন বক্তা।তারা বলেন,এ প্রক্রিয়ার মধ্য দিয়ে সরকারের ইচ্ছা অনুযায়ী অযোগ্য ও দলবাজ ব্যক্তিদের খুঁজে বের করা হয়।ফলে গত দুটি নির্বাচন কমিশন পুরোপুরি ব্যর্থ হয়েছে, নির্বাচন কলুষিত হয়েছে।সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন গঠনে একটি আইন প্রণয়নের প্রয়োজন। এছাড়া নির্বাচনকালীন সরকারব্যবস্থায় পরিবর্তন আনা দরকার।

সোমবার ‘নির্বাচন কমিশন নিয়োগ আইন ও প্রাসঙ্গিক ভাবনা’ শীর্ষক অনলাইন আলোচনাসভায় এসব বক্তব্য উঠে আসে। সুশাসনের জন্য নাগরিক-সুজন এ আলোচনার আয়োজন করে। সভায় সুজনের পক্ষ থেকে নির্বাচন কমিশনার নিয়োগে একটি প্রস্তাবিত আইনের রূপরেখা তুলে ধরা হয়। এতে নির্দিষ্ট যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের বাছাইয়ের মাধ্যমে কমিশনার নিয়োগের প্রস্তাব করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত নিয়ে একটি চূড়ান্ত খসড়া তৈরি করা হবে। এরপর সেটি বিভিন্ন রাজনৈতিক দল, নির্বাচন কমিশন ও সরকারের কাছে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে সুজন।আলোচনায় অংশ নিয়ে প্রবীণ আইনজীবী ব্যারিস্টার আমীর-উল ইসলাম বলেন, সংবিধানের প্রতি সম্মান রেখেই কাজ করতে হবে। নির্বাচন কমিশন নিয়োগ আইন করার ক্ষেত্রে সংবিধানের মধ্যে থেকে কী কী করা যায়, সেটি ভাবতে হবে। গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, সংবিধান পবিত্র কুরআন নয় যে তা বদলানো যাবে না। প্রয়োজনে সংবিধান সব সময় বদলানো যায়। তিনি বলেন, আগামী দুই বছরের জন্য জাতীয় সরকার দরকার। তারা অপ্রয়োজনীয় আইন বদলাবেন, প্রশাসনে প্রয়োজনীয় রদবদল করবেন। নির্বাচন কমিশনকে সুষ্ঠু নির্বাচন করার ক্ষমতা দিতে হবে।

ড. শাহদীন মালিক বলেন, সার্চ কমিটির নামে একটা ধোঁকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। রাষ্ট্রপতির সার্চ কমিটি গঠনের এখতিয়ার নেই। সার্চ কমিটি গঠন হচ্ছে সরকারের ইচ্ছায়। সার্চ কমিটি যাদের নাম দিচ্ছে, সেটাও সরকারের ইচ্ছায় হচ্ছে। এই কমিটির মাধ্যমে গঠিত দুটি নির্বাচন কমিশনের অভিজ্ঞতা ভালো নয়। তিনি বলেন, সরকার চাইলেই নির্বাচন কমিশন গঠনে এখনো আইন প্রণয়ন করা সম্ভব। সরকার না চাইলে বুঝতে হবে সার্চ কমিটির মাধ্যমে জনগণকে ধোঁকা দেওয়ার আবারও চেষ্টা করা হচ্ছে। সুজন সভাপতি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান বলেন, দেশের নির্বাচনব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। কোনো নির্বাচন সুষ্ঠু হয় না। দুটো সার্চ কমিটির পারফরম্যান্স মানুষ দেখেছে, তা সন্তুষ্ট হওয়ার মতো নয়। বর্তমান কমিশনের অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হয় না। মানুষ মনে করেন ভোট দিয়ে লাভ নেই, তাই ভোটাররা ভোট দিতে চান না। সাবেক বিচারপতি আবদুল মতিন বলেন, সার্চ কমিটি বিতর্কিত হয়েছে। কমিটিতে যে নামগুলো আসে এর বাইরে যাওয়া যায় না।

সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন জানান, তারা নির্বাচন কমিশনের দায়িত্বে থাকাবস্থায় ২০১১ সালে নির্বাচন কমিশন নিয়োগে একটি খসড়া আইন মন্ত্রণালয়ে জমা দিয়েছিলেন; কিন্তু পরে এটি নিয়ে আর কোনো আলোচনা হয়নি। তিনি বলেন, বর্তমান কমিশনের মেয়াদ আছে আর চার মাস। সময় খুব বেশি নেই। অবশ্য আইন তৈরি করতে চাইলে এই সময়ের মধ্যে তা সম্ভব। সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার বলেন, সার্চ কমিটি অযোগ্যদের খুঁজে খুঁজে বের করে তাদের নাম সুপারিশ করে। সার্চ কমিটির মাধ্যমে গত দুই নির্বাচন কমিশন গঠন হয়েছে। তারা শুধু অযোগ্য নন, নির্বাচনকে কলুষিত করেছেন। তিনি বলেন, নির্বাচনকালীন সরকারব্যবস্থায় ঝাঁকুনি দিতে না পারলে কোনো কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। এককেন্দ্রিক সরকার যেভাবে চায়, সেভাবে নির্বাচন হবে। নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে চিন্তাভাবনা করতে হবে। সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, সংবিধান মানতে হলে নির্বাচন কমিশন গঠনে একটি আইন করতে হবে। তবে এ আইনই যথেষ্ট নয়। এই আইন অবশ্যই হতে হবে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে জনগণের স্বার্থে। তিনি বলেন, যে প্রক্রিয়ায় সার্চ কমিটি হয়, তা দলনিরপেক্ষ মানুষ দিয়ে হয় না। কমিটি অযোগ্যদের খুঁজে বের করে। যার ফলে সর্বশেষ দুটো নির্বাচন কমিশন পুরোপুরি ব্যর্থ হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল বলেন, ইসি গঠনে আইন দরকার। কিন্তু বাস্তবতা মাথায় রাখতে হবে। তিনি প্রশ্ন রাখেন-বর্তমান সরকার এবং পুলিশ প্রশাসন একই থাকলে নির্বাচন কমিশন কি সুষ্ঠু ভোট করতে পারবে? তিনি বলেন, নির্বাচনের সময় পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদল করতে হবে। বিদ্যমান কাঠামোতে কি সেটি সম্ভব? তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনকালীন সরকারব্যবস্থায় পরিবর্তন আনতে হবে। সেটি হতে পারে তত্ত্বাবধায়ক সরকার, জাতীয় সরকার বা অন্য কিছু।সভায় অন্যদের মধ্যে বিশিষ্ট আলোকচিত্রী শহিদুল আলম, সাংবাদিক অজয় দাশগুপ্ত, রাজনীতিবিদ রুহিন হোসেন প্রিন্স, ব্রতীর নির্বাহী পরিচালক শারমিন মুরশিদ প্রমুখ অংশ নেন।

Top