বিদেশি চ্যানেলের ক্লিনফিড বাস্তবায়নে আগামীকাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে - Alokitobarta
আজ : রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক মামলার বিচারে ২২ ট্রাইব্যুনাল ‘সংখ্যালঘু’ বা ‘সংখ্যাগুরু’ নয়, সবাইকে বাংলাদেশী ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

বিদেশি চ্যানেলের ক্লিনফিড বাস্তবায়নে আগামীকাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে


আলোকিত বার্তা:বিদেশি চ্যানেলের ক্লিনফিড বাস্তবায়নে আগামীকাল বুধবার (৬ অক্টোবর) থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।মঙ্গলবার (৫ অক্টোবর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এ তথ্য জানান।তিনি বলেন, আমরা ১ অক্টোবর থেকে মোবাইল কোর্ট পরিচালনার কথা বলেছিলাম। কিন্তু আজ পর্যন্ত তাদের সময় দিলাম। কাল থেকে ক্লিনফিড ছাড়া কোনো চ্যানেল চালালে মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, দেশে অনেক চ্যানেলের ক্লিনফিড আসে। সেগুলো প্রথমে কেউ চালায়নি, পরে অনেকে চালানো শুরু করেছে। যেসব চ্যানেল ক্লিনফিড হিসেবে আসে, সেগুলো চালানোর জন্য আমরা আজও সময় দিচ্ছি। আগামীকাল (বুধবার) থেকে দেশের বিভিন্ন জায়গায় যেসব চ্যানেল ক্লিনফিড থাকা সত্ত্বেও চালানো হচ্ছে না, সেগুলোর জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।অন্যান্য শর্ত যদি কেউ না মানে, তবে মোবাইল কোর্টের আওতায় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী।তিনি আরও বলেন, আমরা দেশ এবং দেশের মিডিয়া ইন্ডাস্ট্রিজের স্বার্থে আইন কার্যকর করেছি। এ আইন আশপাশের অনেক দেশে অনেক আগেই কার্যকর হয়েছে। আমাদের দেশের একটি মহল এ আইন কার্যকর করতে দেয়নি। বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই।

তথ্যমন্ত্রী বলেন, শুধু একটি পক্ষ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে তা নয়, এটা পুঁজি করে আরও কেউ কেউ বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করেছে। সেগুলো হালে পানি পায়নি। আইন কার্যকরের বিষয়ে আমরা এবার অত্যন্ত বদ্ধপরিকর।এ বিষয়ে কেউ বিভ্রান্তি ছড়ালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।এসময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান ও বিজেসি নেতারা উপস্থিত ছিলেন।

Top