বিদেশি পর্যটকদের জন্য ক্যাসিনোসহ সব সুবিধা রাখার সুপারিশ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

বিদেশি পর্যটকদের জন্য ক্যাসিনোসহ সব সুবিধা রাখার সুপারিশ


আলোকিত বার্তা:বিদেশি পর্যটকদের টানতে ক্যাসিনোসহ তাদের বিনোদন উপযোগী সব ধরনের সুযোগ সুবিধা রেখে স্থাপনা নির্মাণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।এ জন্য একটি এক্সক্লুসিভ জায়গা নির্ধারণের কথাও বলেছে কমিটি।সোমবার (৪ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন কমিটির সভাপতি আ স ম ফিরোজ।আ স ম ফিরোজের সভাপতিত্বে কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, মো. মাহবুব-উল আলম হানিফ, মির্জা আজম, মুহিবুর রহমান মানিক এবং নাহিদ ইজাহার খান বৈঠকে অংশ নেন।পোশাক শিল্পে বাংলাদেশ এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের এখানে অনেক বিদেশি বায়ার আসেন। কিন্তু বিদেশিদের জন্য আমাদের এখানে অ্যামিউজমেন্টের কোনো ব্যবস্থা নেই। মুসলিম দেশগুলোর দিকে তাকালে দেখা যাবে, তারা বিদেশি পর্যটকদের জন্য আলাদা ব্যবস্থা রেখেছে। আমরাও চাই, দেশে বিদেশি পর্যটক আসুক। তারা তাদের মতো করে ওই নির্ধারিত এলাকায় ঢুকবে, সেখানে বাংলাদেশের কোনো লোক যেতে পারবে না। সারা বিশ্বে যে ধরনের সুযোগ দেওয়া হয়, তাদের জন্য সেসব সুযোগ সেখানে থাকবে। এতে বাংলাদেশকে মানুষ চিনতে পারবে।এ বিষয়ে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পর্যটন কেন্দ্রগুলোকে বিদেশি পর্যটকদের জন্য ‘ডেডিকেটেড ক্যাসিনো’সহ তাদের বিনোদন উপযোগী ব্যবস্থা রেখে স্থাপনা নির্মাণের জন্য কমিটি সুপারিশ করেছে।বৈঠকে পর্যটন শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে কার্যকর উদ্যোগ গ্রহণে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহকে কাজে লাগানোর জন্য সুপারিশ করা হয়। এছাড়া পর্যটনশিল্প বিকাশের স্বার্থে আন্তর্জাতিক পর্যটন সংস্থাসহ দেশি-বিদেশি ট্যুর অপারেটরদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে তাদের সহযোগিতা গ্রহণের জন্য কমিটি সুপারিশ করে।

কক্সবাজারে পর্যটন করপোরেশনের মোটেল শৈবাল, প্রবাল ও উপলকে একত্রিত করে মাস্টারপ্ল্যানের মাধ্যমে আধুনিক, আকর্ষণীয় এবং উন্নত সুযোগ সুবিধাসহ পর্যটন স্থাপনা তৈরি এবং কুয়াকাটার পর্যটন এলাকা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে অগোছালো স্থাপনা নির্মাণ বন্ধ করে মাস্টারপ্ল্যানের মাধ্যমে আধুনিক, আকর্ষণীয় এবং উন্নত সুযোগ সুবিধাসহ পর্যটন স্থাপনা তৈরির সুপারিশ করা হয়।এ বিষয়ে কমিটির সভাপতি বলেন, কক্সবাজারের তিনটি মোটেলে মোট সাড়ে ১৫ একর জমি। এর অবস্থানও একেবারেই বিচের কাছে। কিন্তু সেখানকার মোটেল তিনটিতে সেই ধরনের সুযোগ সুবিধা নেই। বেশিরভাগ রুম নন-এসি। পর্যটকরা সেখানে থাকতে চান না। এ জন্য আমরা তিনটি মোটেলকে একত্রিত করে সব ধরনের সুযোগ সুবিধাসহ স্থাপনা তৈরির সুপারিশ করেছি।

Top