কেন বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস চালু করতে দেরি হচ্ছে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

কেন বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস চালু করতে দেরি হচ্ছে


আলোকিত বার্তা:করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় বন্ধ হয়ে যাওয়া অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে এখনও সশরীরে ক্লাস চালু হয়নি। কেন বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস চালু করতে দেরি হচ্ছে তা জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, দেশের বিশ্ববিদ্যালয়গুলো চলে তাদের নিজস্ব আইনে, সে ক্ষেত্রে তাদের একটা বিষয় আছে। তার পরও চলতি অক্টোবর মাসের মধ্যে সব বিশ্ববিদ্যালয় খুলে যাবে বলে আশা করছি। চলতি মাসেই সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে।প্রধানমন্ত্রীকে শিক্ষামন্ত্রী আরও জানান, বড় কোনো বিপর্যয় না ঘটলে ঘোষিত তারিখেই এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর ১২ সেপ্টেম্বর দেশে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম শুরু হয়।

Top