রিজার্ভের চুরি হওয়া টাকা দ্রুত উদ্ধারের সুপারিশ - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

রিজার্ভের চুরি হওয়া টাকা দ্রুত উদ্ধারের সুপারিশ


আলোকিত বার্তা:নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে সাইবার হ্যাকিংয়ের মাধ্যমে চুরি হওয়া টাকা উদ্ধারে দ্রুত আইনি প্রক্রিয়া শেষ করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।কমিটি দ্রুত টাকা উদ্ধারেরও সুপারিশ করে।রোববার (৩ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির ২২তম বৈঠকে এ সুপারিশ করা হয়।কমিটির সভাপতি মো.মোসলেম উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মো. মজিবুল হক, গোলাম মোহাম্মদ সিরাজ এবং আরমা দত্ত অংশ নেন।

বৈঠক শেষে কমিটির সভাপতি মো. মোসলেম উদ্দিন সাংবাদিকদের বলেন, সাইবার হ্যাকিংয়ের মাধ্যমে রিজার্ভ চুরির টাকা দ্রুত উদ্ধারের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এ সংক্রান্ত আইনি সমস্যা দ্রুত দূর করার সুপারিশ করেছে।বৈঠকে একজন কর্মকর্তাকে একাধিক প্রকল্পের প্রকল্প কর্মকর্তা নিয়োগ না করা এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সমাপ্ত করার সুপারিশ করা হয়।বৈঠকে অর্থ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Top