এখনো বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের হত্যার পরিকল্পনা করে তারা - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

এখনো বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের হত্যার পরিকল্পনা করে তারা


আলোকিত বার্তা:স্বাধীনতাবিরোধীরা এখনো দেশের বিরুদ্ধে সক্রিয় বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এসব ষড়যন্ত্রকারীদের বিষয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সমাবেশে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।এসময় বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্রের অর্থের উৎস কি,প্রশ্ন করেন তিনি।প্রধানমন্ত্রী বলেন,এখনো বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের হত্যার পরিকল্পনা করে তারা।যাদের উত্থান অবৈধ,তাদের মুখে অবৈধ সরকার ও গণতন্ত্রের কথা মানায় না।

তিনি বলেন, বিএনপির অগণতান্ত্রিক নির্বাচন ক্ষমতা দখলের ইতিহাস নিজেরাই ভুলে গেছে। জনগণ বিএনপির পাশে থাকলে তাদের আন্দোলন করে জনগণ দূর করতো না।মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অংশগ্রহণ ছিল পশ্চিম পাকিস্তানের হয়ে’ এমন দাবি করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেন, দেশের টাকা বিদেশে পাচার করে সম্পদের পাহাড় গড়া হচ্ছে জিয়া পরিবারের কাজ। তাদের আমলেই দেশ প্রেমিক ও মেধাবীদের হত্যা করা হয়েছে।জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন উপলক্ষে যুক্তরাষ্ট্রে আছেন প্রধানমন্ত্রী। শুক্রবার নিউইয়র্কে সংস্থাটির সদরদপ্তরে তিনি বাংলায় ভাষণ দেন। যা ছিল তার ১৭তম ভাষণ।

Top