অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকারের আরও দুই লাখ ৭০ হাজার ডোজ টিকা দেশে এসেছে - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকারের আরও দুই লাখ ৭০ হাজার ডোজ টিকা দেশে এসেছে


আলোকিত বার্তা:করোনাভাইরাস প্রতিরোধে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকারের আরও দুই লাখ ৭০ হাজার ডোজ টিকা দেশে এসেছে। বুলগেরিয়া থেকে বুধবার টার্কিশ এয়ারলাইন্সের কার্গো ফ্লাইটে টিকাগুলো ঢাকায় পৌঁছেছে।পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহজালাল বিমানবন্দরে স্বাস্থ্য অধিদপ্তরের একজন প্রতিনিধি উপহারের এসব টিকা গ্রহণ করেছেন। করোনা মোকাবিলায় যৌথ প্রচেষ্টার নিদর্শনস্বরূপ বুলগেরিয়া এই টিকা উপহার পাঠিয়েছে।

ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ডের তিন কোটি ডোজ কেনার জন্য গত বছরের শেষ দিকে চুক্তি করেছিল বাংলাদেশ। দুই চালানে ৭০ লাখ ডোজ পাঠায় ভারত। এ ছাড়া ভারত সরকারের উপহার হিসেবে আরও ৩২ লাখ ডোজ টিকা পায় বাংলাদেশ। টিকার প্রথম চালান পাওয়ার পরই ৭ ফেব্রুয়ারি সারা দেশে গণটিকাদান শুরু করা হয়। কিন্তু ভারতে করোনা পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় দেশটি টিকা রপ্তানি বন্ধ করে দিলে সংকটে পড়ে বাংলাদেশ। পর্যাপ্ত টিকা না থাকায় ২৫ এপ্রিল দেশে টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ হয়ে যায়। যারা প্রথম ডোজ কোভিশিল্ড নিয়েছেন, তাদের সবাইকে দ্বিতীয় ডোজ টিকাদানও বন্ধ করে দেওয়া হয়।চীনের তৈরি সিনোফার্মের টিকা আসার পর দ্বিতীয় দফায় গত ১৯ জুন থেকে টিকাদান কার্যক্রম আবার চালু হয়। এরমধ্যে জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকারের টিকা আসে। সেই টিকা দিয়ে অ্যাস্ট্রাজেনেকারের দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষমাণদের দেওয়া শুরু হয়।

Top