শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে উচ্চপর্যায়ের বৈঠক বিকাল - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে উচ্চপর্যায়ের বৈঠক বিকাল


আলোকিত বার্তা:কোভিড-১৯ মহামারির ঊর্দ্বমুখী সংক্রমণের কারণে প্রায় দেড় বছর ধরে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগামী ১২ সেপ্টেম্বর থেকে খুলে দেওয়া হতে পারে।এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ আন্তঃমন্ত্রণালয় বৈঠক বসছে। শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এতে সভাপতিত্ব করবেন।বৈঠকের পর এ বিষয়ে নেওয়া সিদ্ধান্ত গণমাধ্যমের কাছে তুলে ধরার কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো.মাহবুব হোসেন।তিনি গণমাধ্যমকে বলেন,শিক্ষাপ্রতিষ্ঠান কবে থেকে খোলা হবে সে বিষয়ে সিদ্ধান্ত রোববার বিকাল ৩টায় আন্তঃমন্ত্রণালয়ের সভায় নেওয়া হবে।স্কুল-কলেজ খোলার পর কী কী করণীয় হবে সেসব বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।বিকালে মন্ত্রিপরিষদ বিভাগে বসছে ওই আন্তঃমন্ত্রণালয় সভা। এতে শিক্ষা, কৃষি, তথ্য ও সম্প্রচার, স্বাস্থ্যমন্ত্রী এবং ক্রীড়া, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রীর অংশ নেওয়ার কথা আছে। এছাড়া ৬ জন সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে যোগ দেবেন। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ বৈঠকে সভাপতিত্ব করবেন।গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ১৮ মার্চ প্রথমম মৃত্যু হয় করোনায়। ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সবশেষ সরকারি ঘোষণা মোতাবেক ১১ সেপ্টেম্বর পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ থাকছে।

Top