৮০ শতাংশেরও বেশি মেডিকেল শিক্ষার্থীদের করোনা ভাইরাসের টিকা দেওয়া হয়েছে - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

৮০ শতাংশেরও বেশি মেডিকেল শিক্ষার্থীদের করোনা ভাইরাসের টিকা দেওয়া হয়েছে


আলোকিত বার্তা:৮০ শতাংশেরও বেশি মেডিকেল শিক্ষার্থীদের করোনা ভাইরাসের টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।শনিবার সকালে তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নার্সিং অ্যান্ড মিড ওয়াইফারি কোর্সের পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।জাহিদ মালেক বলেন, চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন শাখার ৮০ শতাংশেরও বেশি শিক্ষার্থীদের ইতোমধ্যে টিকা দেওয়া হয়েছে। চিকিৎসার বাহিরের অন্যান্য শিক্ষার্থীদের আমরা টিকা কার্যক্রমে নিয়ে আসছি। অনেক শিক্ষার্থী ও শিক্ষক টিকা পেয়েছেন। প্রাপ্যতা সাপেক্ষে পর্যায়ক্রমে আমরা সবাইকেই টিকা দিতে পারব। স্বাস্থ্যমন্ত্রী বলেন, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষকদের টিকা দেওয়া শেষ হয়েছে। ছাত্রদেরও টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। আমরা চায়নার কাছে ছয় কোটি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে সাড়ে ১০ কোটি টিকার অর্ডার দিয়েছি। চুক্তি অনুযায়ী ডিসেম্বর-জানুয়ারিতে সব টিকা দেওয়ার কথা। এ টিকা এলে দেশের সব ছাত্র ও শিক্ষক টিকার আওতায় চলে আসবে।

স্কুলের শিক্ষার্থীদের কোন টিকা দেওয়া হবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বয়স ১৮ বছরের উপরে হলে যেকোনো টিকা দেওয়া যাবে। যদি বয়স ১৮ বছরের নিচে হয় তাহলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে নির্দেশনা রয়েছে এবং অন্যান্য দেশে যেমন আমেরিকা ও ব্রিটেনে ১২ বছরের ওপরে বয়সীদের ফাইজার ও মডার্নার টিকা দেওয়া হয়েছে। আমাদের কেউ এ পদ্ধতি অনুসরণ করতে হবে।তিনি বলেন, শিক্ষার্থীদের টিকা দেওয়াসহ সার্বিক ব্যবস্থাপনার বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। আগামীকাল রোববার এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

Top