এমপি পোষ্যদের জন্য ভাতা চালু করার দাবি - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

এমপি পোষ্যদের জন্য ভাতা চালু করার দাবি


আলোকিত বার্তা:জনগণের কল্যাণে কাজ করেন দাবি করে মৃত সংসদ সদস্যের (এমপি) পোষ্যদের জন্য ভাতা চালু করার দাবি উঠেছে জাতীয় সংসদে।বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) এমপি হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে উত্থাপিত শোকপ্রস্তাবের ওপর বক্তৃতাকালে সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ এ দাবি তোলেন।আ স ম ফিরোজ বলেন, ‘আমি আগেও বলেছি, এখনো বলছি। আমরা জনগণের কল্যাণে কাজ করি। আমাদের মৃত্যুর পর পরিবারের কী হবে? তাদের কিন্তু খুবই দুর্দশায় পড়তে হয়। যারা আর্থিকভাবে স্বচ্ছল তারা হয়তো বুঝি না।তিনি বলেন, ‘যেসব এমপিরা জনগণের কল্যাণে সারাজীবন কাজ করে গেছেন, নিজের জন্য কিছু করেননি, তেমন এমপিদের ছেলে-মেয়ে, পোষ্যদের প্রয়োজন অনুযায়ী মাসিক ভাতা দেয়ার ব্যবস্থা করা হোক।

সাবেক এ চিফ হুইপ বলেন, ‘যাদের প্রয়োজন নেই, তারা নেবেন না। যাদের প্রয়োজন আছে, তারা নেবেন। যাদের ছেলে-মেয়ে সন্তান রয়েছে, তাদের লেখাপড়ার দায়িত্ব কে নিবে? যারা জনগণের জন্য কাজ করে গেছে, নিজের জন্য কিছু করেননি। এমন রাজনীতিক বাংলাদেশে অনেক আছে। শুধু আওয়ামী লীগের নয়, বিভিন্ন দলের সঙ্গে তাদের সম্পৃক্ততা।তিনি আরও বলেন, ‘একটি দাবি রাখা যায়, অন্তত তাদের জন্য…যদি তাদের চাহিদা থাকে, পরিবার যদি আবেদন করেন বা সিদ্ধান্ত নেন, তাহলে যখন যে সরকারই ক্ষমতায় থাকবে, তাদের ভাতা দেয়া দেওয়ার একটা সিদ্ধান্ত হওয়া উচিত।

Top