ভুল বিবৃতির কারণে রাজনীতিবিদ-কর্মকর্তাদের ঘনিষ্ঠ সম্পর্ক নষ্ট হতে পারে না - Alokitobarta
আজ : সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক মামলার বিচারে ২২ ট্রাইব্যুনাল

ভুল বিবৃতির কারণে রাজনীতিবিদ-কর্মকর্তাদের ঘনিষ্ঠ সম্পর্ক নষ্ট হতে পারে না


আলোকিত বার্তা:কোনো একটি ভুল বিবৃতির কারণে রাজনীতিবিদদের সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যে ঘনিষ্ঠ সম্পর্ক, তা বিনষ্ট হতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।বুধবার বিকালে ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদ’ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।তথ্যমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সবসময় একনিষ্ঠভাবে কাজ করছেন। কোনো একটি ভুল বিবৃতির জন্য সরকারের সঙ্গে, সরকারের রাজনৈতিক অংশের সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের ঘনিষ্ঠ সম্পর্ক বিনষ্ট হতে পারে না, বিনষ্ট হয়নি, হবেও না। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আপনাদের অনুরোধ জানাব- যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

তিনি আরও বলেন, জাতির পিতার বাংলাদেশ রচনার স্বার্থকতা সেখানেই আজ পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। সব সূচকে আমরা পাকিস্তানকে অতিক্রম করেছি। মানবউন্নয়ন সূচক ও সামাজিক সূচকের অনেক ক্ষেত্রে ভারতকেও আমরা পেছনে ফেলেছি। সবাই এখন বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রার প্রশংসা করছে, এটাই শেখ হাসিনার স্বার্থকতা।সংগঠনের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।এতে আরও বক্তব্য দেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. খাইরুল ইসলাম প্রমুখ।

Top