রাশিয়ার আইনসভা নির্বাচন পর্যবেক্ষণে মস্কো যাচ্ছেন সিইসি - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

রাশিয়ার আইনসভা নির্বাচন পর্যবেক্ষণে মস্কো যাচ্ছেন সিইসি


আলোকিত বার্তা:রাশিয়ার আইনসভা নির্বাচন পর্যবেক্ষণে মস্কো যাচ্ছেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। আগামী ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ ‘স্টেট দুমা’র নির্বাচন অনুষ্ঠিত হবে। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।সিইসির এই সরকারি এই সফর বিষয়ে বৃহস্পতিবার বাংলাদেশের নির্বাচন কমিশন সচিবালয়ের আর্থিক ব্যয় অনুমোদনের দায়িত্বপ্রাপ্ত প্রধান হিসাবরক্ষকের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, সিইসি ১৬ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ায় অবস্থান করবেন। সরকারি এ সফরে সিইসির সফরসঙ্গী হিসেবে তার পিএস এ কে এম মাজহারুল হকও যাচ্ছেন।রাশিয়ার নির্বাচন কমিশনের আমন্ত্রণে এই সফরে তারা সেখানে পাঁচ দিন অবস্থান করবেন।

Top