সম্পূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অতর্কিত হামলা চালিয়েছে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

সম্পূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অতর্কিত হামলা চালিয়েছে


আলোকিত বার্তা:সম্পূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতাকর্মীদের নিয়ে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন।এর আগে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।মির্জা ফখরুল বলেন, ‘ঢাকা মহানগরের নবগঠিত কমিটির নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদন কর্মসূচি ছিল। সকাল সাড়ে দশটার দিকে পুলিশ বিনা উস্কানিতে শান্তিপূর্ণ কর্মসূচি বাতিল করতে অতর্কিত টিয়ারশেল নিক্ষেপ করে, গুলি চালায় এবং লাঠিচার্জ করে। এতে আমানুল্লাহ আমান, আমিনুল ইসলামসহ অসংখ্য নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন, আহত হয়েছেন। পুলিশের এই আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘আমরা মনে করি একটি ফ্যাসিস্ট সরকার এভাবে নির্যাতন করে গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করছে। শত বাধা উপেক্ষা করে নেতাকর্মীরা কর্মসূচি সফল করায় তাদের ধন্যবাদ জানাই।মির্জা ফখরুল বলেন, ‘সরকারের পায়ের তলায় মাটি নেই। তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে। তাই তারা এভাবে পুলিশ দিয়ে নির্যাতন করছে। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন সম্ভব। আর ঢাকা মহানগর বিএনপি এই আন্দোলনে নেতৃত্ব দেবে।বিএনপির নেতাকর্মীরা পুলিশের উপর হামলা চালিয়েছে, এমন অভিযোগ সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ।তিনি জানান, কতজন আহত বা গুলিবিদ্ধ হয়েছেন তার হিসাব করা হয়নি।এ সময় ঢাকা মহানগর বিএনপি নেতা আব্দুস সালাম, আমানুল্লাহ আমান, আমিনুল ইসলাম, রফিকুল আলম মজনুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Top