পিএসসি সুপারিশ করা চিকিৎসকদের দ্রুত নিয়োগের তাগিদ - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

পিএসসি সুপারিশ করা চিকিৎসকদের দ্রুত নিয়োগের তাগিদ


আলোকিত বার্তা:বাংলাদেশ কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশ করা চিকিৎসকদের যত দ্রুত সম্ভব নিয়োগের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। মঙ্গলবার (১৭ আগস্ট) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ১০তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে কমিটির সদস্য আ.ফ.ম. রুহুল হক, মুহিবুর রহমান মানিক, মো. মনসুর রহমান, মো. আব্দুল আজিজ, সৈয়দা জাকিয়া নুর ও মো. আমিরুল আলম মিলন বৈঠকে অংশ নেনবৈঠক শেষে কমিটির সদস্য আমিরুল আলম মিলন বলেন, এখন বিশ্বজুড়েই করোনার ভয়াবহ থাবা চলছে। বাংলাদেশেও দিন দিন করোনা বাড়ছে। তাই পিএসসির সুপারিশ করা চিকিৎসকদের যত দ্রুত সম্ভব নিয়োগের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বৈঠকে টিকা উৎপাদন ও প্রদান প্রক্রিয়া সহজতর করতে সরকার টু সরকার (জিটুজি) পদ্ধতি অনুসরণ ও টিকা প্রদানে বয়সসীমা আরও কমিয়ে আনার সুপারিশ করা হয়।বৈঠকে কোভিডে আক্রান্ত হয়ে শহীদ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য ‘প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা’ দ্রুততম সময়ে তাদের পরিবারের কাছে পৌঁছানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করা হয়।জানা যায়, বৈঠকে ‘বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট বিল, ২০২১’ এর আরও পরীক্ষা-নিরীক্ষার লক্ষ্যে কমিটির সদস্য আ.ফ.ম. রুহুল হককে আহ্বায়ক করে একটি সাব কমিটি গঠন করা হয়।এছাড়া ‘মেডিক্যাল কলেজ (গভর্নিং বডিজ) রিপিল বিল ২০২১’, ‘মেডিক্যাল ডিগ্রিজ (রিপিল) বিল, ২০২১’ এর প্রয়োজনীয় সংশোধনীসহ জাতীয় সংসদে উত্থাপনের সুপারিশ করা হয়।

Top