সরকারের পৌরসভার প্রতি কঠোর বার্তা - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

সরকারের পৌরসভার প্রতি কঠোর বার্তা


আলোকিত বার্তা:দেশের পৌরসভাগুলোর প্রতি কঠোর বার্তা দিয়েছে সরকার। পৌরসভাগুলোকে সাংগঠনিক কাঠামোভুক্ত পদ ব্যতিত কোনো জনবল নিয়োগ প্রদান না করতে নির্দেশনা জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। একইসঙ্গে ইতোমধ্যে নিয়োগকৃতদের বাতিল করে মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হয়েছে।এসব নির্দেশনা প্রতিপালন না করলে ওইসব পৌরসভাগুলোর সব ধরনের বরাদ্দ বাতিল, প্রকল্পের কার্যক্রম স্থগিত এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি করা হয়েছে। গত ৬ আগস্ট স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

জারিকৃত নির্দেশনায় বলা হয়েছে, পৌরসভাগুলোতে সাংগঠনিক কাঠামো ও বিধিনিষেধ অনুসরণ না করেই চুক্তিভিত্তিক, আউটসোর্সিং, মাস্টাররোল কর্মচারী নিয়োগ করছে। যেটা কোনোভাবে কাম্য নয়। ইতোপূর্বে এ সংক্রান্ত নির্দেশনা প্রদান করা হলেও অনেক পৌরসভা সেগুলো মানছে না। এজন্য এ ব্যাপারে পুনরায় সতর্ক করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।স্থানীয় সরকার বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, পৌরসভার সাংগঠনিক কাঠামো অনুসারে ৬টি পদে চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগের সুযোগ রয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে- সুইপার, সুপারভাইজার, কেয়ারটেকার, মৌলভী, পুরোহিত ও ডোম। কিন্তু বিভিন্ন পৌরসভায় নিয়মের ব্যত্যয় ঘটিয়ে সম্পূর্ণ বিধিবহির্ভূতভাবে প্রচুর কর্মী নিয়োগ করছে। আর আউট সোর্সিংয়ের মাধ্যমেও প্রচুর কর্মচারী নিয়োগ করা হচ্ছে। এতে করে বেতন-ভাতা প্রদানে পৌরসভাগুলোতে জটিলতা সৃষ্টি হচ্ছে। এমন কর্মকাণ্ড উন্নয়ন কার্যক্রমে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে।নির্দেশনায় আরও বলা হয়েছে, বিধিবহির্ভূতভাবে মাস্টাররোল কর্মচারী নিয়োগ না করা এবং পৌরসভার সাংগঠনিক কাঠামোর অতিরিক্ত জনবল ছাঁটাই করার বিষয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে তিনটি পত্র জারি করা হলেও সব জায়গায় সেটার বাস্তবায়ন লক্ষ্য করা যাচ্ছে না।

Top