প্রতিটি উপজেলায় ‘বঙ্গমাতা মহিলা সমবায় সমিতি’ গঠনের উদ‍্যোগ - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

প্রতিটি উপজেলায় ‘বঙ্গমাতা মহিলা সমবায় সমিতি’ গঠনের উদ‍্যোগ


আলোকিত বার্তা:স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশের প্রতিটি উপজেলায় ‘বঙ্গমাতা মহিলা সমবায় সমিতি’ গঠনের উদ‍্যোগ নেয়া হয়েছে।তিনি বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে সমিতি গঠন কার্যক্রম সম্পন্ন করা হবে। সমিতির সদস‍্য সংখ্যা হবে ৭১ জন। এর মধ‍্য দিয়ে আমরা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে স্মরণ করতে চাই।সোমবার সচিবালয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, বঙ্গমাতা জাতির মুক্তির জন‍্য এক অদৃশ্য শক্তি হিসেবে মুক্তিযুদ্ধে উজ্জীবিত করেছেন, নেপথ‍্যে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমৃত্যু জীবনসঙ্গী হিসেবে পরম মমতায় বঙ্গবন্ধুকে আগলে রেখেছেন এই মহীয়সী নারী। বাঙালি জাতির সুদীর্ঘ স্বাধিকার আন্দোলনের প্রতিটি পদক্ষেপে তিনি বঙ্গবন্ধুকে সক্রিয় সহযোগিতা করেছেন। তার অবদানকে স্মরণীয় করে রাখতে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এই উদ্যোগ গ্রহন করেছে।স্বপন ভট্টাচার্য্য বলেন, স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু সমবায়কে সংবিধানের মালিকানার দ্বিতীয় খাত হিসেবে স্বীকৃতি প্রদান করেন। বঙ্গবন্ধু চেয়েছিলেন গ্রামে গ্রামে বহুমুখী সমবায় প্রতিষ্ঠান গড়ে তুলে গ্রামীন জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে গড়ে তুলতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে অর্থনৈতিক স্বনির্ভরতার সেই অসমাপ্ত কাজটি বাস্তবায়িত হচ্ছে। অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. রেজাউল আহসান, বিআরডিবির মহাপরিচালক সুপ্রিয় কুমার কুন্ডু, সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক ড. মো. হারুন-অর-রশিদ বিশ্বাসসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Top