নতুন যে ২ শর্ত যুক্ত হলো লকডাউনের প্রজ্ঞাপনে - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

নতুন যে ২ শর্ত যুক্ত হলো লকডাউনের প্রজ্ঞাপনে


আলোকিত বার্তা:ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে দেশে চলমান সর্বাত্মক লকডাউন আরও ৫ দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। প্রজ্ঞাপনে দুটি নতুন শর্ত যুক্ত করা হয়েছে।বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে বলা হয়েছে, পূর্বের সব বিধিনিষেধের অনুবৃত্তিক্রমে দুটি শর্ত যুক্ত করে ৫ আগস্ট মধ্যরাত থেকে ১০ অগাস্ট রাত ১২টা পর্যন্ত বিধিনিষেধের সময়সীমা বর্ধিত করা হল।শর্ত দুটি হচ্ছে- শিল্প, কল-কারখানা এই বিধিনিষেধের আওতায় পড়বে না। আর স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল করবে। এতদিন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক দুই ফ্লাইটই বন্ধ ছিল। আর ১ আগস্ট থেকে শিল্প-কলকারখানা সীমিত পরিসরে খুলে দেওয়া হয়েছে।মহামারির দেড় বছরে এখনই সবচেয়ে ভয়াবহ অবস্থা পার করছে বাংলাদেশে। ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তারে আক্রান্ত ও মৃত্যুর রেকর্ডের পর রেকর্ড হচ্ছে।

পরিস্থিতি সামাল দিতে গত ১ জুলাই দেশে লকডাউন জারি করা হলেও বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করে কুরবানির ঈদের সময় ৯ দিন তা শিথিল করা হয়েছিল।ঈদের ছুটির পর ২৩ জুলাই থেকে আবার লকডাউন শুরু হলেও এর মধ্যে দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে।সরকার আগে ঘোষণা দিয়েছিল, ৫ অগাস্ট পর্যন্ত কঠোর লকডাউনে শিল্প কারখানা, সরকার-বেসরকারি প্রতিষ্ঠানসহ সব ধরনের অফিস আদালত বন্ধ থাকবে।ঈদের পর এবারের লকডাউন ‘কোনোভাবে শিথিল করা হবে না’ বলে সরকারের তরফ থেকে বারবার বলা হলেও শিল্প কারখানা মালিকদের অনুরোধে সাড়া দিয়ে ১ আগস্ট থেকে রপ্তানিমুখী কারখানা খুলে দেওয়া হয়।

Top